আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

প্রথাগত পৌরোহিত্য নয়, ইউটিউব দেখে শিখে বাগদেবীর পুজো করলেন চন্দননগরের ছাত্রী

নিজস্ব প্রতিনিধিঃ মেয়ে মানেই এখন আর চার দেওয়ালে বন্দি থাকা নয়। পুরানো সেই বেড়াজাল ভেঙে গিয়েছে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করে মেয়েরা। লিঙ্গ বৈষম্যের ধারণা ভেঙে এবার দুর্গা পুজো, লক্ষ্মী পুজোর পাশাপাশি বাগদেবীর আরাধনা করছেন নারীরাও। আজ গোটা বাংলা মেতেছে বাগদেবীর আরাধনায়। শিক্ষার সঙ্গে যুক্ত সমস্ত জায়গাতেই হচ্ছে দেবীর পুজো। হুগলির চন্দননগরের এক কোচিং সেন্টারে দেখা গেল মন ভালো করা এবং ব্যতিক্রমী ছবি। দেবীর পুজো করলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভূগোলের দ্বিতীয় বর্ষের ছাত্রী পাপিয়া অধিকারী।

মেয়েরা পুজো করছে এটা নতুন বিষয় নয় তবে চমক দেওয়ার বিষয় হল, প্রথাগত পৌরোহিত্য শিক্ষা থেকে নয় ইউটিউ দেখে পুজোর যাবতীয় আচার-উপচার দেখে শিখে বিদ্যা ও জ্ঞানের দেবীকে পুজো করেন তিনি। মহিলারাই সকলে পুজোর আয়োজন করেছেন। সকলে মিলে অঞ্জলিও দেন। পাপিয়া অধিকারী এই পুজো নিয়ে বলেন, ‘পুরুষতান্ত্রিক সমাজে কেন পুরুষরাই পুজো করবেন? কেন মেয়েরা করতে পারবেন না? তাই এই প্রথা ভেঙেই শিক্ষা প্রতিষ্ঠানে মহিলা পুরোহিত পুজো করেন।” তাঁর কথায়, সরস্বতী বিদ্যার দেবী। তাই যাঁরা বিদ্যার জন্য পড়াশোনা করছেন তাঁরা কেন পারবে না। তাই নারীদেরও সমান অধিকার রয়েছে। শিক্ষকের এই উদ্যোগ আমাদের ভালো লেগেছে।”

আরও পরুন: কোদালিয়ায় নেতাজীর পৈতৃক ভিটেতে শ্রদ্ধা ও আবেগের সঙ্গে পালিত ১৩০তম জন্মজয়ন্তী

বিদ্যর দেবীর পুজো নিয়ে ওই কোচিং সেন্টারের শিক্ষক সুমন্ত বিশ্বাস বলেন,  পুরুষ পুরোহিতকে দিয়েই পুজো করাতে হবে, তার তিনি বিরোধী। গত ১১ বছর ধরে  তাঁর  ছাত্রীরাই এই সরস্বতী পুজো করে আসছেন। ছাত্রছাত্রীরা সারা বছর ধরে বাগদেবীর আরাধনা করেন । তাই তাঁদের হাত দিয়েই এই পুজো করানো হয়।   

Published by:

Share Link:

More Releted News:

ফের ধাক্কা ধূমপায়ীদের, এক ধাক্কায় অনেকটা বাড়ল‌ সিগারেটের দাম

বিজেপির দাবিতে সরানো হল কালীঘাট থানার মহিলা ওসিকে

কলকাতার ইতিহাস সংক্রান্ত কবিতার বই স্থান পাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে

মর্মন্তিক দুর্ঘটনা কোচবিহারে, যাত্রীবোঝাই অটো ও চারচাকার সংঘর্ষে মৃত ২

কয়েক মিনিটের ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হিঙ্গলগঞ্জের সাহেবখালির কারিগর পাড়া

কালীঘাটের বাড়ি থেকেই আজ বৈঠকে মমতা, কোন খুঁটিনাটি নিয়ে ডাক পড়ল?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ