এই মুহূর্তে

দুই দশক ধরে বেহাল রাস্তা, যাতায়াতে চরম ভোগান্তি বড়মুইদা গ্রামবাসীদের

নিজস্ব প্রতিনিধি,বড়মুইদা: দুই দশক ধরে বেহাল রাস্তা, যাতায়াতে চরম ভোগান্তি বড়মুইদা গ্রামবাসীদের।প্রায় ১৫-২০ বছর পেরিয়ে গেলেও সংস্কার হয়নি রাস্তার। অল্প বৃষ্টিতে হাঁটু সমান জল জমে কাদা আর বড় বড় গর্ত তৈরি হয়েছে রাস্তাতে। এমনই চিত্র দেখা গেল চন্দ্রকোণা(Chandrakona) দু’নাম্বার ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের বড় মুয়দা গ্রামে(Baramuida Village)। গ্রামের এক থেকে দেড় কিলোমিটার দীর্ঘ এই রাস্তায়। রাস্তার বেহাল দশার কারণে ক্ষোভে ফুঁসছেন বড়মুইদাহ ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা জানান, বামফ্রন্ট আমলে শেষবার এই রাস্তায় মোরামের কাজ হয়েছিল। এরপর দীর্ঘ ১৫-১৬ বছর ধরে রাস্তার কোনো সংস্কার হয়নি। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। গ্রামের ২০০টিরও বেশি পরিবার সহ ছোটমুইদাহ, রামচক, রাসকা ও রেজিনা সহ আরো বেশ কয়েকটি গ্রামের মানুষ এই রাস্তার ওপর নির্ভরশীল। গ্রামের মানুষের বলেন কোন মানুষজনও একবার এই রাস্তা দিয়ে গেলে দ্বিতীয়বার আর আসার সাহস পান না।

রাস্তার অবস্থা এতটাই শোচনীয় যে, কোনো জরুরি পরিস্থিতিতে এলাকায় অ্যাম্বুলেন্স(Ambulance) ঢোকা অসম্ভব। বরুণ বাবু আক্ষেপের সাথে বলেন, “রোগী নিয়ে যাওয়ার একমাত্র ভরসা সাইকেলের পাদানি কিংবা মোটরসাইকেল। পরিস্থিতি বেশি খারাপ হলে খাটিয়ায় করে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হয়।”সামনেই রয়েছি স্কুল কাদা জল পেরিয়ে স্কুলে যেতে হয় ছোট খুদে পরুয়ারদের ও স্কুল কলেজ পড়ুয়াদের।

গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে স্থানীয় পঞ্চায়েত, প্রধান, এমনকি বিডিও (BDO) এবং বিধায়ককেও লিখিতভাবে জানানো হয়েছে। একবার প্রায় ৫০ জন গ্রামবাসী ট্রাক্টর ভাড়া করে গিয়ে বিডিও অফিসে বিক্ষোভও দেখিয়েছেন। জানা গেছে, ২০১১ সালের আগে থেকেই এই রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অন্তর্ভুক্ত ছিল। রাস্তার একাংশে সরকারি লোগো লাগানো থাকলেও কাজ হয়েছে মাত্র অর্ধেক। বাকি রাস্তা আজও সংস্কারের অপেক্ষায় পড়ে রয়েছে।​গ্রামবাসীদের দাবি একটাই,দ্রুত এই রাস্তার পাকাপোক্ত সংস্কার করা হোক। প্রশাসনের সদিচ্ছা ছাড়া এই ‘মরণফাঁদ’ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় বলে মনে করছেন তারা। এখন দেখার, এই দীর্ঘস্থায়ী জনদুর্ভোগ কাটাতে প্রশাসন কবে নড়েচড়ে বসে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভগবানগোলায় বাদ পরল কয়েকশো ভোটারের নাম, ক্ষুব্ধ গ্রামবাসীরা

আলিপুরদুয়ারে সভা করার সময় জেলার নামই ভুলে গেলেন নীতিন নবীন, ভিডিও তৃণমূলের

মুর্শিদাবাদে অধীর চৌধুরীর কনভয়ে লরির ধাক্কা, বড়সড় দুর্ঘটনা

বাদ্যযন্ত্র সহযোগে জমজমাট প্রচার, বহরমপুরে ঘরে ঘরে যাচ্ছেন সুব্রত ও নাড়ুগোপাল

‘‌স্ট্রিট ডান্স দেখিয়ে চলে গেছেন’‌, নাম না করে জুনকে বেলাগাম কুকথা দিলীপের

কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় দুর্যোগ শুরু ,ফের লাল ও কমলা সর্তকতা জারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ