‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ হলদিয়া থেকে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, মঙ্গলবার হলদিয়ার এসডিও অফিসে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী পদে মনোনয়ন জমা দিয়েছেন হাসি রানি রথ। তিনি নিহত চন্দ্রনাথ রথের মা। সেই মনোনয়ন পর্বে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই বিস্ফোরক দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘চন্দ্রনাথ রথকে খুনে ২ কোটি টাকা সুপারি দেওয়া হয়েছিল। এর নেপথ্যে ছিল ভাইপো গ্যাং। আইনজীবী ও অন্যান্য সূত্রে আমি এই তথ্য জেনেছি। সিবিআই তদন্ত করছে। সফল হয়েছে তাঁরা। সাতজন গ্রেফতার হয়েছে। সকলের ফাঁসি হবে। আমি চন্দ্রনাথের পরিবারের সঙ্গে আছি।’

আরও পডুন: হুমায়ুনের বাবরি মসজিদের পালটা রামমন্দির তৈরির প্রস্তাব! রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সেই শাখারভই

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি কিছু কল রেকর্ড শুনেছি। ভাইপো গ্যাং-য়ের লোকেরা ডায়মন্ড হারবারের কয়েকজনের সঙ্গে কথা বলেছিল সেদিন রাতে। সবাই নজর রয়েছেন। কেউ পার পাবেন না। সিবিআই এটা নিয়ে অনেক দূর এগিয়েছে৷ শুটারকে যে দিয়েছে টাকা, তারপরে যে টাকা বয়ে নিয়ে গিয়েছে, সকলকেই সিবিআই বুক করেছে।.এর শেষ দেখে আমরা ছাড়ব৷’ বিধানসভা ভোটের ফলাফলের পর যখন গোটা রাজ্যে জয়ের আনন্দে মশগুল ছিল বিজেপি নেতৃত্ব। তখনই মর্মান্তিক একটি ঘটনার সাক্ষী থেকেছিল গোটা রাজ্য। মধ্যমগ্রামে প্রকাশ্যে রাস্তায় গুলি করে নৃশংসভাবে খুন করা হয়েছিল শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। সেই ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। প্রথমে চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় তদন্তভার ছিল সিআইডির হাতে। পরে সেই তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। এই ঘটনায় এখনও পর্যন্ত সাতজন গ্রেফতার হয়েছেন। যার মধ্যে রয়েছেন ভিন রাজ্যের শার্প শ্যুটারও।

চন্দ্রনাথের খুনের পিছনে আমচকাই ভাইপো গ্যাং কেন নামে উল্লেখ করে কাকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

হুমায়ুনের বাবরি মসজিদের পালটা রামমন্দির তৈরির প্রস্তাব! রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সেই শাখারভই

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

নেপালের হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মুকুলপুত্র শুভ্রাংশু

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…