বৃষ্টি হোক ,মেশিন খারাপ থাকুক, মানুষ ধৈর্যের সঙ্গে লাইন দিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন ,দাবি চন্দ্রিমার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকাল সকাল নিজের ভোট দিলেন তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya) জানান, প্রবীণ ভোটাররা ভোট দেওয়ার জন্য রাস্তায় নেমেছেন। তার বিধানসভা কেন্দ্রে একাধিক জায়গায় ভোটের মেশিনে সকালের দিকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরবর্তীকালে কমিশন উদ্যোগ নিয়ে সেই ভোট মেশিনগুলিকে সচল করে। কিছুক্ষণ ভোট প্রক্রিয়া বন্ধ থাকলেও ফের ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। এই বিষয়টিকে চন্দ্রিমা ভট্টাচার্য যান্ত্রিক ত্রুটি বলে মন্তব্য করেন। কলকাতা ও শহরতলী এলাকায় বুধবার শেষ দফার ভোটের দিন সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে।

প্রকৃতির ওপর কারোর হাত নেই এই মন্তব্য করে চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি করেন, যতই বৃষ্টি হোক, সাধারণ মানুষ ধৈর্যের সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ঘন্টার পর ঘন্টা মানুষ লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলা মেনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন।চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, মানুষ তাদের অধিকার ঠিক বুঝে নেবে। সকাল বেলায় বিস্কুট খেয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। সকাল সকাল নিজের ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করার পর উত্তর দমদম বিধানসভা এলাকায় একাধিক বুথে তিনি ঘুরবেন বলে সংবাদ মাধ্যমকে জানান।

বুথের বাইরে এসে নিজের আঙুলে লাগানো কালি ক্যামেরাম্যানদের সামনে তুলে ধরে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি।ভোটারদের তিনি আবেদন জানাচ্ছেন সকলে বুথে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুক। এই একই ধরনের আবেদন জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee)। সকাল থেকে নিজের বাড়ির পাশে ক্যাম্প অফিসে কর্মীদের পাশে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃষ্টি নামার পর নিজেই বিভিন্ন বহুতলের সামনে গিয়ে সেখানকার বাসিন্দাদের বলেন, বৃষ্টি হলেও ছাতা নিয়ে রাস্তায় নামুন ।নিজের ভোটাধিকার প্রয়োগ করুন।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি