চুরি করতে এসে গণধর্ষণ ৪৮ বছরের মহিলাকে, গ্রেফতার ২

প্রাক্তন পুলিশ কর্মীদের অভিমত, ঘটনাটকে খুব হালকা ভাবে ডাকাতির রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আসল উদ্দেশ্য ছিল মহিলার সর্বনাশ সাধন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়ঙ্কর এক ঘটনা ঘটে গিয়েছে পূর্ব বর্ধমান জেলার(Purba Burdwan District) দক্ষিণ সদর মহকুমার(South Burdwan Sub Division) মেমারিতে(Memari)। শুক্রবার মাঝরাতে নাতনির সামনেই তার দিদিমাকে গণধর্ষণ(Gangrape) করেছে বাড়িতে চুরি করতে আসা দুই দুষ্কৃতী। পরে পালাবার সময় তারা পড়ে পুলিশের খপ্পরে। দুইজনের মধ্যে ১জন পুলিশের হাতে ধরা পড়লেও অপরজন পালিয়ে যায়। পরে সেই পলাতক দুষ্কৃতীকে পুলিশ নিমো থেকে গ্রেফতার করে। নিগৃহীতা মহিলাকে এদিন অর্থাৎ শনিবার নিয়ে আসা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। আগামিকাল রবিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হবে। তবে এই ঘটনার জেরে সব থেকে বড় প্রশ্ন উঠছে, এই ঘটনা কী নিছকই ঘটে গিয়েছে, নাকি তা ঘটানো হয়েছে! পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঘটনার জেরে মেমারি শহরের বুকে চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার রাতে ১২ বছরের নাতনির সঙ্গে ঘুমোচ্ছিলেন বছর ৪৮-এর মহিলা। মধ্যরাতে বাথরুম যাওয়ার জন্য তিনি বাইরে বের হন। অভিযোগ, সেই সময় মুখ বাঁধা অবস্থায় ২ দুষ্কৃতী তাদের বাড়ির ভিতরে ঢুকে পড়ে। অভিযোগ, এরপর তাঁর হাত চেপে ধরে অভিযুক্তরা। দিদার চিৎকারে ঘুম ভেঙে যায় নাতনির। তার সামনেই প্রৌঢ়াকে গণধর্ষণ করা হয়। তারপর গোটা বাড়িতে লুটপাট চালায় ২ দুষ্কৃতী। লুটপাট চালিয়ে সেই বাড়ি থেকে বার হতেই পুলিশের নজরে পড়ে যায় ২জন। পুলিশকে দেখেই রেল লাইন ধরে ছুটতে শুরু করে এক দুষ্কৃতী। অপর একজন ঝাঁপ দেয় পাশের পুকুরে। পুলিশ এসে পুকুর থেকে ওই দুষ্কৃতী টেনে বের করে থানায় নিয়ে আসে। পরে তাকে গ্রেফতারও করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেই সন্ধান মেলে অপর অভিযুক্তের। তাকে নিমো থেকে গ্রেফতার করে পুলিশ।  

ঘটনার জেরে এদিন নির্যাতিতা মহিলা জানিয়েছেন, ‘রাত্রিবেলা উঠেছিলাম বাথরুম যাব বলে। সেই সময় দেখছি ছেলেগুলো আমাদের রান্নাঘরে ঢুকে গিয়েছে। এরপর বটি নিয়ে আমার হাত চেপে ধরে ওরা। বলল চিৎকার করলেই গলা কেটে দেব। এরপর আমার নাতনির সামনেই আমার সঙ্গে খারাপ কাজ করে। বাড়ির দুটো মোবাইল নিয়ে যায়।’ ঘটনার জেরে এখন অনেকেরই ধারনা এই ঘটনা কেউ ঘটিয়েছে ওই মহিলা বা পরিবারের মানসম্মাণ ক্ষুন্ন করার উদ্দেশ্য নিয়েই। কিংবা তাদের ভয় দেখিয়ে কোনই উদ্দেশ্য সিদ্ধির জন্য। ঘটনার তদন্তে নামা পুলিশ আধিকারিকেরা বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজী না হলেও প্রাক্তন পুলিশ কর্মীদের অভিমত, ঘটনাটকে খুব হালকা ভাবে ডাকাতির রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আসল উদ্দেশ্য ছিল মহিলার সর্বনাশ সাধন। আর এই ঘটনা দেখে মনে হচ্ছে পুরোটাই পরিকল্পিত।

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি