ব্রিটেনে লেবার পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর বিরুদ্ধে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত!

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনে ব্রিটেনে সাধারণ নির্বাচন। সেই নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন লেবার পার্টির প্রধান কিয়ার স্টারনাম। লেবার পার্টির প্রধানের বিরুদ্ধে এবার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বাংলাদেশ বংশোদ্ভূত ওয়েইছ ইসলাম। সম্প্রতি ওয়েইছ তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সেন্ট্রাল লন্ডনের হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন লেবার পার্টির প্রধান কিয়ার স্টারনাম। ২০১৫ সাল থেকে এই কেন্দ্র থেকে জয়ী হয়ে আসছেন তিনি। এবার এই কেন্দ্র থেকেই প্রার্থী হয়েছেন বাংলাদেশ বংশোদ্ভূত ওয়েইছ। জানা যাচ্ছে, এই কেন্দ্রে স্টারনাম, ওয়েইছ ছাড়াও ঋষি সুনকের কনজারভেটিভ পার্টি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি, গ্রিন পার্টি সহ মোট ১২ জন প্রার্থী। ১২ জন প্রার্থী থাকলেও রীতিমতো হিসাবে কষেই এবার এই কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত।

এর পিছনে কী রাজনৈতিক সমীকরণ কাজ করছে। এই প্রসঙ্গে জানাতে গিয়ে ওয়েইছ ইসলাম জানান, হলবর্ন ও সেন্ট প্যানক্রাস আসনে মুসলিম ভোটারের সংখ্যা বেশি। এই কেন্দ্রে ৮৩ হাজার ভোটার রয়েছেন। এই ৮৩ হাজারের মধ্যে ৩২ হাজার ভোট রয়েছে মুসলিম সম্প্রদায়ের। মুসলিম সম্প্রদায়ের ভোট দিতে এক জায়গায় যায়, তাহলে তাঁর জয়লাভের সম্ভাবনা বেশি। তাঁর মতে, গাজায় ইজরায়েলি আগ্রাসন নিয়ে স্টারনাম গুরুত্বপূর্ণ ভূমিকা না নেওয়ায় ও যুদ্ধবিরতির পক্ষে না থাকায় এর সরাসরি প্রভাব পড়বে আসন্ন নির্বাচনে। এখানকার যারা ব্রিটিশ বাংলাদেশি ও ব্রিটিশ সোমালিয়ার নাগরিকরা রয়েছেন, তাঁরা চাইছেন, গাজায় যুদ্ধবিরতির জন্য ব্রিটিশ পার্লামেন্ট সদর্থক ভূমিকা গ্রহণ করুক।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু