চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শেষ বিশ্বকাপ, সবাইকে অবাক করে দিয়ে ঘোষণা কিউই পেসারের

নিজস্ব প্রতিনিধি: সময়টা মোটেও ভাল যাচ্ছে না নিউজিল্যান্ড ক্রিকেট দলের। চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছেন কেন উইলিয়ামসনরা। যদিও শনিবার সকালে উগান্ডার বিরুদ্ধে রেকর্ড জয় পেয়েছে কিউইরা। আর নিয়ম রক্ষার ম্যাচে জয়ের পরেই দলের বোলিং বিভাগের সেরা অস্ত্র ট্রেন্ট বোল্ট জানিয়ে দিয়েছেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। দেশের হয়ে আর কোনও বিশ্বকাপে কেলবেন না। তবে বিশ্বকাপে না খেললেও দেশের হয়ে যতদিন সুযোগ পাবেন ততদিন প্রতিনিধিত্ব করবেন বলে জানিয়ে দিয়েছেন কিউই পেসার।

২০১৫ সাল থেকে শুরু করে গত বছর ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ পর্যন্ত সব কয়টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছে নিউজিল্যান্ড। যদিও বিশ্ব সেরার তকমা অধরা থেকে গিয়েছে। আর কিউইদের ওই নজরকাড়া সাফল্যের পিছনে ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি জুটির বোলিং গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আইসিসি আয়োজিত বিশ্বকাপে এখনও পর্যন্ত ১৭টি ম্যাচ খেলে ওভার প্রতি গড়ে  ৬.০৭ রান দিয়ে ৩২টি উইকেট নিয়েছেন বোল্ট। যদিও চলতি বিশ্বকাপে তেমন জ্বলে উঠতে পারেননি।

বছর দুয়েক আগেই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বোল্ট। আর তার পরেই জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েছেন। শনিবার উগান্ডার বিরুদ্ধে চার ওভার বল করে সাত রান দিয়ে এক উইকেট নিয়েছেন কিউই পেসার। আর রেকর্ড জয়ের পরেই বড় সড় ঘোষণা করেছেন বোল্ট। সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন, ‘এটাই তাঁর শেষ বিশ্বকাপ। এর পরে আর কোনও বিশ্বকাপে খেলবেন না।’ আগামী সোমবার চলতি বিশ্বকাপে নিয়ম রক্ষার ম্যাচে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে নামছেন কেন উইলিয়ামসনরা। ওই ম্যাচই শেষ বিশ্বকাপ ম্যাচ হতে চলেছে ট্রেন্ট বোল্টের।

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ