নিজের গোত্র নিয়ে বড় ঘোষণা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, সুতি: হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদ পরিদর্শনে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতির সভা থেকে কড়া ভাষায় মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপির কথা শুনে, মৌলবাদীদের কথা প্ররোচিত হবেন না। কোনও ভাগাভাগি করবেন না। মানুষে মানুষে ভাগ করবেন। ভাগ করলে আমার গলাটা হৃদয় থেকে বাদ দিয়ে দিন।”

সুতি’র সভা থেকে মমতার সাফ কথা, “মানুষ হিংসা করে না। হিংসাকারীদের বাইরে থেকে আনা হয়। আপনারা প্ররোচনায় কেউ কেউ পা দিয়ে দেন। দয়া করে পা দেবেন না। কারও কথায় হিংসা করবেন না– যদি কথা দিতে পারেন তাহলে দিদি আপনাদের সঙ্গে থাকবে। আর যদি হিংসা করেন তাহলে সবাই থাকলেও দিদি থাকবে না। আমি আলো দেখতে চাই। আমি অন্ধকার দেখতে চাই না। এটা আমার জীবনের স্বপ্ন।”

মমতা বন্দ্যোপাধ্যায় এই সভা থেকে বলেন, “যখন রক্তদান শিবির হয় তখন নামটা লিখে নেয়। লেখা হয় কী পদবি, কী ধর্ম, কত বয়স। কিন্তু সেই রক্ত যখন ব্লাড ব্যাঙ্কে চলে যায় তখন কোনও নামও লেখা থাকে না। ধর্মও লেখা থাকে না। হিন্দুর রক্ত মুসলমানের শরীরে চলে যায়, মুসলমানের রক্ত শিখের গায়ে চলে যায়, শিখের রক্ত খ্রিস্টানের দেহে চলে যায়। এই রক্ত মানুষের জীবন বাঁচানোর জন্য, মানুষের প্রাণ কেড়ে নেওয়ার জন্য নয়।” পাশাপাশি তিনি আরও বলেন, “আমার ধর্ম একটাই। মা মাটি মানুষ আমার গোত্র। জগন্নাথ ধামেও আমায় জিজ্ঞেস করেছে আপনার গোত্র কী। আমি বলেছি, মা মাটি মানুষ।”

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর