গঙ্গাসাগরে অপ্রয়োজনে ভিআইপিরা পাইলট নিয়ে যাবেন না, বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গঙ্গাসাগরের কোন নিরাপত্তার খামতি না থাকে তাঁর জন্য রাজ্য সরকার শুরু করেছে প্রস্তুতি। তাই বুধবার নবান্নে গঙ্গাসাগর নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরের ৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত সাগরদ্বীপে আয়োজিত হবে গঙ্গাসাগর মেলা।

এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ভিআইপিদের উদ্দেশে জানিয়ে দিয়েছেন,’খুব প্রয়োজন ছাড়া পাইলট নিয়ে ভিআইপিদের প্রবেশ করতে দেওয়া যাবে না। কারণ এত ভিড়ে মধ্য যদি ভিআইপিরা যায়, তাহলে সমস্যা হয়ে যাবে। এত মানুষের মধ্যে পাইলট নিয়ে যাওয়ায় সমস্যা হয়।’

পাশাপাশি বাইরে থেকে আগত ভিআইপিদের উদ্দেশ্যে মমতা বলেন,’ বাইরের রাজ্যর ভিআইপিরা আসলে তাঁদেরও বলতে হবে, যে সাধারণ মানুষ হিসেবে যান তাতে সমস্যা নেই, কিন্তু পাইলট নিয়ে গেলে সেখানে সমস্যা হয়ে যাবে। আসতে যে কেউ পারেন।‘

উল্লেখ্য, প্রতিবারের মতন মেলায় যাঁরা আসবেন, তাঁদের স্বাস্থ্য পরিষেবার বিষয়টিতেও বরাবরের মতো গুরুত্ব  দিয়েছেন মমতা। তিনি বলেন, ’গঙ্গাসাগরে আগত পুন্যার্থীদের জন্য থাকছে জলের ৬০ লাখ পাউচ । ৩০০ বেডের হসপিটাল থাকছে। ১০০ –এর বেশি অ্যাম্বুলেন্স রাখা হচ্ছে। এয়ার অ্যাম্বুল্যান্স রাখা হচ্ছে। শোলার ঘরগুলোতে অনেক সময় আগুন লেগে যায়।তারজন্য রয়েছে বিশেষ প্রস্তুতি।‘

বর্তমানে গঙ্গাসাগর মেলার জন্য প্রস্তুতি এখন মধ্যগগণে। এবার শীত কম। তাই প্রশাসনের অনেকের ধারণা উত্তর ও পশ্চিম ভারত থেকে বিপুল সংখ্যক পুন্যার্থী এবারের সাগর স্নানের জন্য আসতে পারেন। তাই জোরকদমে চলছে গঙ্গাসাগরের প্রস্তুতি।

চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক