Loading live market data...
Loading active stocks...
Connecting...

আহত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: হাসপাতালে গিয়ে আহত বিজেপি সাংসদ খগেন মুর্মুর খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে শিলিগুড়ির নার্সিংহোমে ভর্তি রয়েছেন সাংসদ। সোমবার প্লাবিত এলাকায় ত্রাণ দিতে গিয়ে রক্তাক্ত হন খগেন মুর্মু। প্রথমে তাঁকে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরিস্থিতি খারাপ বুঝে সাংসদকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই আইসিইউতে ভর্তি রয়েছেন খগেন মুর্মু।

এদিন বিজেপি সাংসদের সঙ্গে দেখা করে শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন মমতা বন্দ্যোপাধায় । হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে বলেন, “আমি ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। এমনি ভাল আছেন উনি। ওঁর ডায়াবেটিসটা একটু বেশি। যাদের ডায়াবেটিস থাকে তাদের একটু অবজার্ভেশনের মধ্যে রাখতে হয়। ওঁর কানের পাশে একটু লেগেছে।” মঙ্গলবার দুধিয়া পরিদর্শন করে শিলিগুড়ির হাসপাতালে যান মমতা। আইসিইউতে বসে খগেন মুর্মুর সঙ্গে কথা বলেন তিনি। তাঁকে সঠিক সময়ে ওষুধ খাওয়ার পরামর্শও দেন। বেশ কিছুক্ষণ তাঁর কথা হয় বিজেপি সাংসদের সঙ্গে। হাসপাতালে উপস্থিত ছিলেন খগেন মুর্মুর পরিবারের লোকেরা। সাংসদের স্ত্রী ও পুত্রের সঙ্গে কথা বলেন তিনি। জানান রাজ্য সরকারের পক্ষ থেকে যতখানি সাহায্য করা সম্ভব সবই করা হবে। আপাতত স্থিতিশীল খগেন মুর্মু। তাঁকে দিল্লি এইমসে স্থানান্তরিত করার কথা হয়েছিল আগে।

সোমবার নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও সাংসদ খগেন মুর্মু। তাঁদের গাড়িতে হামলা চালানো হয়। বিধায়কের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ত্রাণ দিতে গিয়ে প্রবল জনরোষের মুখে পড়তে হয় তাঁদের। রীতিমত তাড়া করে এলাকা ছাড়া করা হয় বিধায়ক ও সাংসদদের। তারপরেই নাগরাকাটায় থেকে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন,  ‘কোনও প্ররোচনায় পা দেবেন না। এই পরিস্থিতিতে সকলেরই যাওয়ার অধিকার রয়েছে। তাই শান্ত থাকুন। বরং এই সময় সকলের এক সঙ্গে কাজ করা উচিত।’

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ফের পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরার বাসভবনে ইডি হানা

সঙ্গী বারবার কষ্ট দিচ্ছে , তাও মায়া কাটাতে পারছেন না? জানুন মুক্তির উপায়

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথা শুনে স্তম্ভিত মহিলা চিকিৎসক

মাছ ভাত খেয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ব্রিগেডমুখী বিজেপি সমর্থকরা

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ

কলকাতা থেকে মাত্র ৪ ঘণ্টা দূরে, কম খরচে ঘুরে আসুন উইকএন্ড ডেস্টিনেশনে

রান্না করতে গিয়ে গরমে নাজেহাল অবস্থা? মেনে চলুন সঞ্জীব কাপুরের এই টিপসগুলি

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা