চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহেশতলায় শিশু নির্যাতন, মুম্বইয়ে গ্রেফতার মূল অভিযুক্ত শাহেনশা

নিজস্ব প্রতিনিধি, মহেশতলা : মহেশতলায় নাবালককে নির্মম নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মুম্বই থেকে মূল অভিযুক্ত শাহেনশাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ২ জনকে গ্রেফতার করা হয়েছিল।  তাদের জিজ্ঞাসাবাদ করেই মূল অভিযুক্তের খোঁজ মিলেছে। তারপরেই অভিযান চালিয়ে শাহেনশাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় নির্যাতিত নাবালকের খোঁজ মেলেনি। অভিযুক্তকে কলকাতায় নিয়ে আসার কাজ শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই কারখানার মালিক শাহেনশার খোঁজ চলছিল। কিন্তু সে পালিয়ে বেড়াচ্ছিল। কারাখানার ২জনকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে খোঁজ পেলে মালিকের। তারপরেই মুম্বইয়ে হানা দেয় পুলিশ। নাবালকের পরিবারের অভিযোগ, মোবাইল চুরির মিথ্যে অভিযোগ করা হয়েছিল। মিথ্যা অপবাদে ১৪ বছরের কিশোরকে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মারধর ও ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ।

সূত্রের খবর, ৩ বছর আগে রবীন্দ্রনগর থানার অন্তর্গত মহেশতলা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কানকুলি পূর্বপাড়ায় একটি কারখানা ভাড়া নিয়েছিলেন শাহেনশা নামে এক ব্যক্তি। জিন্সপ্যান্ট ওয়াশ করার জন্য এই কারখান চলত। ওই কারখানায় কাজ দেওয়ার নাম গ্রামেরই একেই পরিবারের দুই ভাই সামসাদ আলি ও আনসার আলিকে নিয়ে যায়। প্রায় দেড় মাস ধরে সেখানেই কাজ করত দুই ভাই। আক্রান্ত নাবালক  ইসলামপুর থানার ছোঘরিয়া এলাকার বাসিন্দা। আচমকাই ওই নাবালককে ঝুলিয়ে রেখে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে শাহেনশা-র বিরুদ্ধে। ইলেক্ট্রিক শক দেওয়ারও অভিযোগ উঠেছে। স্থানীয়রা সূত্রে খবর, ঘটনার পর থেকে কারখানায় তালা লাগিয়ে বন্ধ করে পালিয়ে যায় অভিযুক্ত শাহেনশা।

Published by:

Share Link:

More Releted News:

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ