বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি:  বাল্য বিবাহ রুখতে কড়াবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদি কেউ এই অপরাধ করে তাহলে কি শাস্তি হবে সেটাও স্পষ্ট করে দিয়েছিলেন। তথ্য প্রকাশ করে জানিয়েছিলেন বাংলায়  নাবালিকাদের বিয়ের ক্ষেত্রে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও সেই জেলাতেই দেওয়া হচ্ছিল নাবালিকার বিয়ে। খবর পেয়ে সেই বিয়ে রুখে দিল পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মুক্তার হোসেন। তাঁর বাড়ি সাগরপাড়া থানার হরেকৃষ্ণপুর গ্রামে। অভিযোগ, ওই গ্রামেই ১৬ বছরের এক নাবালিকার সঙ্গে বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী অর্পিতা হালদার। অভিযোগ পাওয়ার পরই হরেকৃষ্ণপুর গ্রামে পৌঁছয় সাগরপাড়া থানার পুলিশ। সেখানে গিয়ে নাবালিকা বিয়ে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি নাবালিকাকে উদ্ধার করে তার নিরাপত্তা ও আইনগত সুরক্ষার জন্য বহরমপুর হোমে পাঠানো হয়েছে।  পুলিশ জানিয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধ আইন অনুযায়ী নাবালিকার পরিবার, পাত্রের পরিবার এবং বিয়ের সঙ্গে যুক্ত অন্যান্যদের বিরুদ্ধেও আইনানুগ মামলা করা হয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত পাত্র মুক্তার হোসেনকে। রবিবার তাঁকে বহরমপুর জেলা জজ আদালতে পেশ করা হয়।

আরও পড়ুন: ‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

নাবালিকা বিয়ে নিয়ে এর আগেই কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট বার্তা ছিল, আঠারো বছরের কম বয়সী মেয়েদের বিয়ে কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এমনকি নাবালিকা বিয়ে হলে স্বামীকে গ্রেফতার করার কথাও জানিয়েছিলেন তিনি। তাঁর বক্তব্য, আঠারো বছরের নিচে কোনও মেয়ের বিয়ে হলে বিষয়টি নিয়ে কঠোর আইনি পদক্ষেপ করা হবে। প্রয়োজনে স্বামীকে জেলে পাঠানোর পাশাপাশি বিয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 

 

 

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

উত্তর-পশ্চিম দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

ফের মা হতে চলেছেন শাহরুখের নায়িকা মাহিরা, দ্বিতীয় বিয়ের তিন বছরের মাথায় দিলেন সুখবর

রসনা তৃপ্তিতে রাজকীয় স্বাদ! বানিয়ে নিন মশলাদার কাঁকড়ার ঝাল

ছুটির দিনে বিশেষ পদের স্বাদ পেতে চান? বানিয়ে ফেলুন ‘গ্রিন গডেস হুমুস’

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

নকল MBBS সার্টিফিকেট নিয়েই করেছেন অস্ত্রোপচার, রাজ্যজুড়ে ৫ ভুয়ো চিকিৎসকের হদিশ

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

ফের উত্তেজনা হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু