এই মুহূর্তে

ছেলেধরা সন্দেহে মা-মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা, ২৫ জন দোষী সাব্যস্ত, দু’জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি: ছেলেধরা সন্দেহে মা-মেয়ে এবং তাঁদের গাড়িচালক কে পুড়িয়ে খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত হলেন ২৫ জন। তাঁদের মধ্যে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৩ জনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে হুগলির চুঁচুড়া আদালতের ফাস্ট ট্র্যাক আদালত।অবশেষে ৯ বছর ধরে চলা মামলা পরিণতি পেল। অভিযোগ, ২০১৭ সালের জানুয়ারিতে বলাগড় থানার আসানপুর গ্রামে ওই মা-মেয়ে জুটি এবং তাঁদের গাড়ির চালককে ঘিরে ধরেছিলেন কয়েক জন। এরপর ছেলেধরা সন্দেহে তাঁদের বেধড়ক মারধর করা হয়।

শুধু তাই নয়, তাঁদের গাড়িতে আগুন ধরিয়ে প্রত্যেককে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। যা ঘিরে এলাকায় রীতিমতো রণক্ষেত্রের সৃষ্টি হয়। অভিযোগ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের স্ত্রী ও কন্যাকে মারধর করা হয়েছিল এবং তাঁদের গাড়িতে আগুন ধরানোর চেষ্টা করা হয়েছিল। পরিস্থিতি সামলাতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল পুলিশকে। এই ঘটনায় এক সিভিক ভলান্টিয়ার তিরবিদ্ধ হন। জখম হন মোট ১১ জন পুলিশকর্মী।ওই মামলায় ২৭ জনকে সাক্ষী দেখিয়েছিল সরকারি পক্ষ। অবশেষে সমস্ত তথ্যপ্রমাণ এবং সাক্ষ্যদানের প্রেক্ষিতে শুক্রবার ২৫ জনকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদালত। সাজা ঘোষণা করেছেন ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক পীযূষকান্তি রায়। দোষীদের মধ্যে ৫ জন মহিলা রয়েছেন। গোপাল রায় এবং পূর্নিমা মালিক নামে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বাকি ২৩ জনকে পাঁচ হাজার টাকা জরিমানা-সহ সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। ভারতীয় দণ্ডবিধির ৩৩৩, ৪৩৫, ৩২৬, ৩০৭, ১৪৯ ধারায় দু জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন অলোক চট্টোপাধ্যায়। বিবাদী পক্ষের মোট সাত জন আইনজীবী ছিলেন। ঠিকঠাক তদন্ত করে চার্জশিট দেয় পুলিশ। তার প্রেক্ষিতেই আজ আদালত রায়দান করল।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠাৎ সিউড়ির গার্লস হাই স্কুলে হাজির জেলাশাসক

‘‌এবার দল সিদ্ধান্ত নেবে’‌, প্রতীক উর ইস্যুতে ঢোঁক গিলেও অহংকারী মেজাজ সেলিমের

ভূমিহীন চাষি ও ক্ষেতমজুরদের জন্যও এবার ‘কৃষকবন্ধু’, বড় ঘোষণা রাজ্য সরকারের

বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ–মাংস বন্ধ হবে, পদ্মনেতার ভাইরাল ভিডিও’‌য় বিতর্ক তুঙ্গে

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের মৃত্যু পরিযায়ী শ্রমিকের, শোকস্তব্ধ পরিবার

Funny ভিডিও শুটিংকে কেন্দ্র করে মারধর, রেস্তোরাঁর মালিকের ‘দাদাগিরির’ অভিযোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohammedan SC vs FC Goa 0 - 0
Goals
Kick Off 7.30 PM IST
Live Score 0 - 0
Match Status Yet To Begin
Powered by Ei Muhurte