রাজনীতি ছাড়ার ইচ্ছাপ্রকাশ চিরঞ্জিতের

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজনীতি ছেড়ে এবার মেয়ের কাছে আমেরিকা যাওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন বিধায়ক-অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। ২০১১ সাল থেকে বারসত কেন্দ্রে বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে আসছেন চিরঞ্জিৎ। গত বিধানসভা নির্বাচনে রাজনীতি ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি। এবারেও সেই ইচ্ছাই প্রকাশ করলেন অভিনেতা-বিধায়ক।

বৃহস্পতিবার বারাসতের একটি সভায় যোগ দেন চিরঞ্জিৎ। সেই সভা থেকে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি জানান, ‘যত বার আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলি, আমি ছেড়ে দিই, আমি এই যুদ্ধের সিপাই নই, ততবার উনি আমাকে রাখেন। আর আপনারা এমনই যে আমি চাই ছাড়তে আর আপনারা আমাকে ভোট দিয়ে আবার জিতিয়ে দেন। তবে এবার আমি প্রমিস করছি, এবার আমি ছাড়ব। কী হবে? আমি আমেরিকায় মেয়ের কাছে গিয়ে বসে থাকব। তবে আপনাদের ছাড়তে ইচ্ছাও করে না। আমার জায়গাটাকে খুব ভালো লেগেছে। তাই ছুটে ছুটে আসি।‘

শুধু এইটুকুতেই সীমাবদ্ধ থাকেননি অভিনেতা-বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। তিনি জানান, ‘বারাসত আগের থেকে অনেক উন্নতি হয়েছে। কাজ হয়েছে। কলকাতাতেও প্রচুর কাজ হয়েছে। খুব সুন্দর করে সাজানো হয়েছে। তবে বারাসতে যে উন্নতি হয়েছে, সেটা কলকাতার থেকে আলাদা। এইটুকু বলে দিতে পারি আমি।‘ উল্লেখ্য, সম্প্রতি এই বারাসতেই সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই সভার পরই বারাসতের বিধায়কের এই বারাসতে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কোথাও কী স্থানীয় বিধায়ক রাজনীতি ছাড়ার কথা বলে বারাসতের মানুষের মন বুঝে নিতে চাইছেন, সেই প্রশ্ন উঠছে। এর আগে গত বিধানসভা ভোটের আগে প্রার্থী না হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন চিরঞ্জিত। যদিও অভিনেতা চিরঞ্জিৎকেই প্রার্থী করেন মুখ্যমন্ত্রী। তবে এবারে অবশ্য পরবর্তী বিধানসভা ভোট অনেকটাই দেরি। তাহলে কেন এখন থেকেই রাজনীতি ছাড়ার বিষয়ে ইচ্ছাপ্রকাশ করলেন এই অভিনেতা, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে