অপহরণে অভিযুক্তদের ধরতে গিয়ে চোপড়ায় আক্রান্ত পুলিশ

ইসলামপুর পুলিশ জেলার এই ঘটনায় প্রশ্ন উঠেছে, যেখানে পুলিশকেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হচ্ছে সেখানে আমজনতা কতখানি নিরাপদে আছেন! 

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও চোপড়া(Chopra)। উত্তরবঙ্গের(North Bengal) উত্তর দিনাজপুর(Uttar Dinajpur) জেলার এই ব্লক কিছুদিন আগে রাজ্য রাজনীতির শিরোনামে উঠে এসেছিল এক যুগলকে সালিশি সভায় ডেকে এনে মারধর করার ঘটনায়। এবার সেই চোপড়ায় সংবাদের শিরোনামে উঠে এল অপহরণে অভিযুক্তদের ধরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে পুলিশ আক্রান্ত(Goons Attack Police) হওয়ার ঘটনায়। বৃহস্পতিবার ভোর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চোপড়ার আমতলা এলাকায়। ইসলামপুর পুলিশ জেলার(Islampur Police District) এই ঘটনায় এখন সব থেকে বড় প্রশ্ন উঠেছে, যেখানে পুলিশকেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হচ্ছে সেখানে আমজনতা কতখানি নিরাপদে আছেন! 

প্রাথমিকভাবে জানা গিয়েছে, গতকাল রাত্রিবেলা অপহরণে অভিযুক্তদের ধরতে ওই এলাকায় গিয়েছিলেন পুলিশের কর্মীরা। সেই সময় তাঁদের ওপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। তাতেই গুরুতর জখম ৪জন পুলিশ কর্মী। জখমদের মধ্যে রয়েছেন পুলিশের দুই আধিকারিক, এক কন্সটেবল ও একজন গাড়ির চালক। আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে শিলিগুড়ি নিয়ে গিয়ে সেখানকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখন সেখানেই তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।

জানা গিয়েছে, এদিন ভোর সাড়ে চারটে নাগাদ চোপড়ার আমতলা এলাকায় অভিযান চালায় ৫ পুলিশ কর্মী। সেই দলে ছিলেন ১জন Sub Inspector, ১জন Assistant Sub Inspector, ২জন কনস্টেবল ও ১জন সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, ওই এলাকার তিনজনের বিরুদ্ধে পুরনো একাধিক মামলায় Warrant ছিল। কিন্তু সেই সময় তারা পালিয়ে যাওয়ায় পুলিশ ধরতে পারেনি। তিন দুষ্কৃতীরা গ্রামে ফিরেছে, জানতে পারার পরই ভোর রাতে অভিযান চালায় পুলিশ। কিন্তু যাদের ধরতে গ্রামে যাওয়া তাদের তো ধরা গেলই না, উল্টে পুলিশকেই আক্রান্ত হতে হল। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ