গ্রেফতার এগরা বিস্ফোরণের মূল অভিযুক্তের জামাই

মূল অভিযুক্তের স্ত্রী গীতা বাগের খোঁজে তল্লাশি চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এগরা (EGRA) বিস্ফোরণ কাণ্ডের পর পালিয়েও শেষ রক্ষা হয়নি মূল অভিযুক্ত ভানু বাগের। ৮০ শতাংশ পোড়া অবস্থাতেই গা ঢাকা দিয়ে সীমান্ত এলাকা পেরিয়ে ওড়িশা চম্পট দিয়েছিলেন তিনি। তাঁর মৃত্যু হয়েছে গত শুক্রবার। তবে সিআইডি’র হাতে ধরা পড়ল মূল অভিযুক্তের জামাই।

রাজ্যের তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানতে পেরেছিল ওড়িশার কটকের রুদ্র হাসপাতালে নাম ভাঁড়িয়ে চিকিৎসা করাচ্ছেন কৃষ্ণপদ ওরফে ভানু। গত বৃহস্পতিবার রাত্রি সাড়ে বারোটা নাগাদ তাঁর বয়ান রেকর্ড করার চেষ্টা করেন আধিকারিকরা। তবে অভিযুক্ত চিকিৎসাধীন থাকার জন্য তাঁর সম্পূর্ণ বয়ান রেকর্ড করা যায়নি। কিছুটা বয়ান রেকর্ড হয়েছে। উল্লেখ্য, মৃত্যু হয়েছে ভানুর।

সিআইডি সূত্রে খবর, মূল অভিযুক্তের স্ত্রী গীতা বাগের খোঁজে তল্লাশি চলছে। তাঁকেও জেরা করা হবে। রাজ্যের তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই গ্রেফতার করেছে ভানুর জামাই নিশিকান্ত পালকে। তাঁকে ধরা হয়েছে ওড়িশার বালেশ্বরের কামারদা থানা এলাকার মহাগোপ গ্রাম থেকে। ওই থানাতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ট্রানজিট রিমান্ডে তাঁকে কলকাতা নিয়ে আসা হবে।  

সূত্রের খবর, বাজি কারখানার অন্যতম মাথা ছিলেন গীতা। বাজি কারবার চলত ওড়িশায়। তিনি জামাইয়ের বাড়িতে গিয়ে আত্মগোপন করেছিলেন। জামাই তাঁকে লুকিয়ে রেখেছেন।

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

মঞ্চে ‘বাজপেয়ী’র চরিত্রে সুকান্ত মজুমদার! অভিনয়ের প্রস্তাব পেয়ে যা বললেন কেন্দ্রীয় মন্ত্রী

মাঝে আকাশে লখনউ থেকে বেঙ্গালুরুগামী ফ্লাইটে বোমা হামলার হুমকি, আতঙ্কে যাত্রীরা

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির