গরু পাচার মামলায় সিআইডির হাতে গ্রেফতার এনামুল ঘনিষ্ঠ জেনারুল

গরু পাচার মামলায় এবার রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডির হাতে গ্রেফতার হল এনামুল ঘনিষ্ঠ জেনারুল শেখ। ধৃত রঘুনাথগঞ্জেরই বাসিন্দা বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরু পাচার মামলায় এবার রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডির হাতে গ্রেফতার হল এনামুল ঘনিষ্ঠ জেনারুল শেখ। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানা এলাকা থেকে জেনারুলকে গ্রেফতার করেন সিআইডির আধিকারিকরা। ধৃত জেনারুল রঘুনাথগঞ্জেরই বাসিন্দা বলে জানা গিয়েছে। রবিবারই তাঁকে আদালতে তোলা হতে পারে বলে সূত্রের খবর।

সূত্রের খবর, ধৃত জেনারুল শেখের বিরুদ্ধে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় গরুপাচারের অভিযোগ উঠেছে। অভিযোগ, বিএসএফ-এর একাংশের সহযোগিতায় সরকারি খাতায় কোনও রকম হিসেব না দেখিয়েই সীমান্ত দিয়ে গরু পাচার করত জেনারুল। সিআইডি-র দাবি, ১৮০০ গরু কিনে, তার মধ্যে ১২০০ গরুকে মৃত বা নিখোঁজ দেখিয়ে সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পাচার করে দেওয়া হয়। তদন্তে নেমে শনিবার সন্ধ্যায় ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে সিআইডি। সিআইডি-র দাবি, এনামুল ও জেনারুল মিলে গরুপাচার করত। এমনকি, সীমান্তে আটক করা গরুও নিলাম থেকে কিনে পাচার করা হত।

উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গরু পাচার মামলার তদন্ত করছে। এই মামলায় তদন্তে নেমে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারীরা। বীরভূমের দোর্দন্ডপ্রতাপ নেতা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। তাঁর এবং তাঁর আত্মীয়দের সম্পত্তি খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কীভাবে বিপুল পরিমাণ সম্পত্তি বৃদ্ধি হল কেষ্টর তা খতিয়ে দেখেছে সিবিআই। পাশাপশি অনুব্রত ঘনিষ্ঠদের সম্পত্তিও সিবিআই গোয়েন্দাদের নজরে। সিবিআই এর পাশাপাশি রাজ্যের গোয়েন্দা সংস্থাও গরু পাচার মামলার তদন্ত শুরু করেছিল। সেই তদন্তে নেমে এর আগে একাধিক পদক্ষেপ করেছে সিআইডি। এবার মুর্শিদাবাদ থেকে জেনারুলকে গ্রেফতার করলেন গোয়েন্দারা।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪