কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মন খুনের ঘটনায় তদন্তভার নিল সিআইডি

পুলিশের তরফেও যে অভিযোগ দায়ের করা  হয়েছে, সেই অভিযোগেরও তদন্ত করবে সিআইডি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কালিয়াগঞ্জের রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনকে খুনের  অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। যাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। এই ঘটনায় ইতিমধ্যে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। সেই আবহে মৃত্যুঞ্জয় বর্মনের খুনের ঘটনায় তদন্তভার নিল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। একইসঙ্গে পুলিশের তরফেও যে অভিযোগ দায়ের করা  হয়েছে, সেই অভিযোগেরও তদন্ত করবে সিআইডি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা রবিবার কালিয়াগঞ্জ থানায় গিয়ে দুটি মামলার নথিপত্র ইতিমধ্যে সংগ্রহ করেছেন। পুলিশ সূত্রে খবর, খুব শীঘ্রই কলকাতা থেকে বিশেষজ্ঞ সিআইডি কর্তারা রায়গঞ্জ পুলিশ জেলার সিআইডি অফিসারদের নিয়ে মৃত্যুঞ্জয়ের বাড়িতে যাবেন। সেখানে গিয়ে নিহত যুবকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি যুবককে গুলি করে খুনের ঘটনায় অভিযুক্ত কালিয়াগঞ্জ থানার সহকারী সাব ইনস্পেক্টর মোয়াজ্জেম হোসেনকেও জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা। তাঁকে দু’টি মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।

অন্যদিকে সিআইডি তদন্তে খুশি নন নিহত যুবক মৃত্যুঞ্জয়ের পরিবার। মৃত্যুঞ্জয়ের বাবা রবীন্দ্রনাথ সিআইডি তদন্ত নিয়ে জানান, আমরা ছেলের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্ত চাই। একই দাবি জানিয়েছেন তাঁর দাদাও।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা