বাংলা শিখলেন রাজ্যপাল, মালয়ালম বললেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী (CM) বলেন, তিনিও মালয়ালম ভাষায় ‘অ আ ক খ’ লিখে দিতে পারেন এক্ষুণি।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতেখড়ি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাংলায় লিখলেন ‘অ’। এক ক্ষুদে তাঁকে হাতে ধরে লিখিয়ে দিল। চিনিয়ে দিল বংলা বর্ণ। বাকি ৩ জন তাঁকে শেখালেন মৌখিক ভাবে বাংলা শব্দ উচ্চারণ। মন দিয়ে শুনে তা সঠিক ভাবে স্পষ্ট উচ্চারণ করলেন রাজ্যপাল। দিলেন ‘গুরুদক্ষিণা’।

শিক্ষার্থী রাজ্যপাল (GOVERNOR) এদিন বললেন, ‘আমি বাংলাকে ভালোবাসি’। তাঁর মুখে শোনা গেল ‘জয় বাংলা’। একই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, তিনি মালয়ালম ভাষা জানেন। সেই সঙ্গে তাঁর মুখে শোনা গেল এই ভাষাও। রাজ্যপালকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী (CM) বলেন, তিনিও মালয়ালম ভাষায় ‘অ আ ক খ’ লিখে দিতে পারেন এক্ষুণি। তারপরেই বলেন, ‘আমারও শিখতে শিখতে হয়ে যাবে তো?’। প্রত্যুত্তরে সম্মতি জানিয়ে ঘড় নাড়লেন রাজ্যপাল। 

 এদিন রাজ্যপালকে ‘বর্ণপরিচয়’ উপহারও দিলেন মুখ্যমন্ত্রী। সাক্ষী ছিল, বাংলার সমস্ত রাজনৈতিক দল। তবে মনে ‘ব্যথা’ বঙ্গ বিজেপির। তবু ছিলেন পদ্মশিবির থেকে ‘দূরত্ব’ বজায় রাখা নেতা তথাগত রায়।

এদিন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে গিয়েছেন রাজ্যপাল (GOVERNOR)। আরও বলেন, ‘হাতেখড়ি’ একটি অভিনব প্রয়াস। রাজভবনে আলপনা’রও ভূয়সী প্রশংসা করেন স্পিকার। অন্যদিকে, সাধারণতন্ত্র দিবসে সকলের উদ্দেশ্যে এদিন স্পিকারের বার্তা, ভারতের গণতন্ত্রকে রক্ষা করার জন্য সকলকে ব্রতী হতে হবে। তিনি বলেন, সংবিধানে উল্লেখ রয়েছে অধিকার এবং কর্তব্যের কথা। তা সকলের মেনে চলা উচিৎ।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা