SIR আতঙ্কে অসুস্থ ও মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরার সময় এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন এস আই আর আতঙ্কে অসুস্থ হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের হাতে দু লক্ষ টাকা করে তুলে দেওয়া হবে। পাশাপাশি যারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁদের এক লক্ষ টাকা আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য জুড়ে চলছে এসআইআর-র কাজ। সেই কাজ করতে গিয়ে আতঙ্কে অসুস্থ হয়ে কারও মৃত্যু হয়েছে। কেউ আত্মহত্যা করেছেন। কেউ এখনো অসুস্থ হয়ে চিকিৎসাধান রয়েছেন। এই সবার পরিবারের পাশে থাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, এই বিপদের সময় তাঁরা যেন বুঝতে পারে সরকার তাঁদের পাশে রয়েছে। ৫ জন বিএলও-র মৃত্যু হয়েছে। ২টি পরিবারকে টাকা দেওয়া  হয়েছে। যাঁরা অসুস্থ হয়ে রয়েছেন, তাঁদেরও ১ লক্ষ টাকা করে দেওয়া হোক। অনেকেই টাকা নিতে চাননা।

তিনি বলেছেন, এসআইআর আতঙ্কে এখনো পর্যন্ত প্রায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের ২ লক্ষ করে টাকা দেওয়ার কথা বলা হয়েছে। ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের সকলের পাশে থাকতে হবে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। যাঁরা বিপদে রয়েছেন, তাঁদের পাশে থাকা সামাজিক দায়িত্ব। অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা, অনেক যন্ত্রণা থাকা সত্ত্বে কাজ করা হচ্ছে। কুৎসা, অপপ্রচার করলেও কেন্দ্রের সহযোগিতা চাই। রাজ্য ও কেন্দ্র কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে, এমনটাই আশা করা হচ্ছে। তিনি সাম্প্রদায়িক রাজনীতি নয়, ধর্মনিরপেক্ষ রাজনীতি করেন।

বসের কুনজরে পড়বেন, উৎসবের মুখে চাকরি পরিবর্তনের কথা ভাবলে বিপদ বাড়বে……

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর