মেদিনীপুর শহরে শিশুকে কোলে নিয়ে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুরে শহরে পা রাখলেন মমতা বন্দোপাধ্যায়।মঙ্গলবার প্রশাসনিক সভা মেদিনীপুরে। শিশুকে কোলে নিয়ে আদর করলেন তিনি। ওই শিশুকে কোলে নিয়ে হাঁটলেন বেশ কিছুক্ষণ।ভোটের আগে জেলায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেল তিনটে নাগাদ বিধাননগর মাঠে(Bidhannagar Math) মুখ্যমন্ত্রীর কপ্টার পৌঁছায়। সেখান থেকে সড়ক পথে পায়ে হেঁটে সার্কিট হাউসে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)।

রাস্তায় যেতে যেতে একটি শিশুকে(Baby) কোলে তুলে বেশ কিছুটা পথ হাঁটলেন তিনি। মুখ্যমন্ত্রীর মানবিক রূপ দেখে মুগ্ধ সাধারন মানুষ। সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন তিনি। মঙ্গলবার প্রশাসনিক সভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী, উদ্বোধন হবে একাধিক প্রকল্পের। লোকসভা ভোটের আগে পশ্চিম মেদিনীপুর জেলাবাসীকে কি কি উপহার দিতে চলেছেন মুখ্যমন্ত্রী, সেদিকেই তাকিয়ে তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে। এদিকে,মুখ্যমন্ত্রীর সভাস্থলে থেকে তিন মহিলার সোনার গহনা চুরি গিয়েছে।

সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার(Purba Medinipur District) নিমতৌড়ীতে প্রশাসনিক সভা করতে আসেন। এই সভায় এসে সোনার হার খোয়ালেন তিন মহিলা। যাদের এই গহনা খোয়া গিয়েছে তারা হলেন পাঁশকুড়ার চন্দনা ভৌমিক, তমলুকের শিমুলিয়া পাপিয়া সাউট্যা ও তমলুকের নীলকুন্ঠাবাডের এক মহিলার। চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ওই মহিলাদের বয়ান অনুযায়ী দুষ্কৃতীদের খোঁজার কাজ শুরু করেছে।

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

মুড হলে ফুচকা কিন্তু মন চায় রসগোল্লা, ‘মন্দারমণি’ থেকে বার্তা সানি লিওনির

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদিয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!