ট্রেন দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী

নিহত এবং অঙ্গহানি হয়েছে এমন পরিবারের একজন করে সদ্যস্যের হাতে তুলে দেন চাকরির নিয়োগপত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: করমণ্ডল দুর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত এবং অঙ্গহানি হয়েছে এমন পরিবারের একজন করে সদস্যের হাতে তিনি তুলে দেন হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র।  নিহতদের আত্মার শান্তিকামনা করে এক মিনিটের নীরবতা পালন করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত সকলে। 

পরিযায়ী শ্রমিকদের হাতেও তুলে দেন আর্থিক সাহায্যের এককালীন চেক। কথা বলেন নিহত এবং আহত যাত্রীদের পরিবারের সদস্যদের সঙ্গে। আশ্বাস দেন সবরকম ভাবে সাহায্যের। জানা গিয়েছে, অল্প আহত এবং ফিরতে ইচ্ছুক এমন ব্যক্তিদের রাজ্যে ফেরানোর আশ্বাস দিয়েছেন তিনি। এদিন তাঁর আশ্বাস, ধীরে ধীরে অল্প আহতদের ফেরানো হবে তাঁদের বাড়ির কাছের হাসপাতালে। 

প্রথম সাহায্য প্রাপকের নাম রুহুল আলম। তিনি দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। দ্বিতীয় জন মুর্শিদাবাদ জেলার শশাঙ্ক টুডু। উল্লেখ্য, নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। গুরুতর আহতরা পাচ্ছেন ১ লক্ষ টাকা। অল্প আহতদের জন্য বরাদ্দ ৫০ হাজার টাকা। যারা আরও কম আহত তাঁরা পাচ্ছেন ২৫ হাজার টাকা।

যে সমস্ত যাত্রীরা (বেশিরভাগ পরিযায়ী শ্রমিক) রক্ষা পেয়ে ফিরেছেন তাঁরা ট্রমায় আছেন। এঁদের সকলকে এককালীন ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। দেওয়া হবে চাল-ডাল সহ রান্নার প্রয়োজনীয় উপকরণ। আপাতত ৩ মাস করে দেওয়া হবে ২ হাজার টাকা করে। নিহত এবং অঙ্গহানি হয়েছে এমন পরিবারের একজন করে সদস্য পাচ্ছেন হোমগার্ডের চাকরি।

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান