অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী, দফতর রাখলেন নিজের হাতেই

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ যুবভারতী কাণ্ডে অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তার মধ্যেই তদন্ত কমিটি গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে রাজ্য পুলিশের ডিজি–সহ তিন আইপিএস অফিসারকে শোকজ করা হয়। এবার নিজে হাতে চিঠি লিখে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন অরূপ বিশ্বাস। এবার সেই ইস্তফাপত্র গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ক্রীড়া দফতর রাখলেন নিজের হাতেই। এবার থেকে ক্রীড়া দফতরের দেখভাল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ থাকাকালীন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন। তখন রাজ্যে বামফ্রন্ট সরকার। আসলে লিওনেল মেসিকে দেখতে বিপুল পরিমাণ টাকা খরচ করেও দেখতে পাননি দর্শকরা। সেখানে বারবার ক্রীড়ামন্ত্রীকে দেখা যাচ্ছিল। এই নিয়ে গোটা যুবভারতী ক্রীড়াঙ্গনকে তছনছ করেন মানুষজন। এতে বাংলার মুখ পুড়ে যায়।

এই পরিস্থিতিতে জনসমর্থন অরূপ বিশ্বাসের বিরুদ্ধে যাচ্ছিল। কারণ তিনি একজন মন্ত্রী হয়ে উপস্থিত থাকার পরও এমন ঘটনা ঘটেছিল। সেটা কেমন করে সম্ভব হল?‌ যুবভারতী ক্রীড়াঙ্গনে কোনও প্রটোকল মানা হয়নি বলে অভিযোগ তুলেছে তদন্ত কমিটি। তার জেরেই চাপে পড়ে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। তার উপর অরূপ বিশ্বাসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছিল না। এই আবহে নিজে হাতে বাংলায় চিঠি লিখে মঙ্গলবার অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করলেন। তবে এই চিঠি মুখ্যমন্ত্রী পেলেও এখনও তাতে সিলমোহর দেওয়া হয়নি।

অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রীর পদ থেকে যদি সরেও যায় তাহলে বিদ্যুৎ, যুব এবং আবাসন মন্ত্রীর পদে থেকে যাবেন। সামনেই বিধানসভা নির্বাচন। তাতে জিততে গেলে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার উপর তদন্ত কমিটি যদি কোনওভাবে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে তথ্য দেয় তাহলে আরও বিপাকে পড়তে পারেন তিনি। এটা অনুভব করেই আজ চিঠি লিখে মুখ্যমন্ত্রীকে নিজের সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন অরূপ। ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। শোকজ করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও।

একইসঙ্গে বিভাগীয় তদন্তের আওতায় আনা হয়েছে আইপিএস অনীশ সরকারকে। তাঁকে সাসপেন্ড করা হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও অবসরপ্রাপ্ত ডব্লইবিসিএস অফিসার দেবকুমার নন্দনকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশ মেনে চার অফিসারের নেতৃত্বে সিট গঠন করা হয়েছে। গত শনিবার যুবভারতীতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। কিন্তু মাত্র ২৩ মিনিটের মধ্যেই নিরাপত্তার অভাবের কারণে মাঠ ছাড়তে হয় তাঁকে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হয়েছিল। সূত্রের খবর, এই কাণ্ডের জেরে মুখ্যমন্ত্রীর কাছে ভর্ৎসনাও শুনতে হয়েছিল অরূপ বিশ্বাসকে। তারপরই এই ইচ্ছাপ্রকাশ তাঁর।

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২