পরিযায়ী বাঙালি শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, জানালেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর : ভিন রাজ্যে পশ্চিমবঙ্গের শ্রমিকরা আক্রান্ত হচ্ছে। তাঁদের ফিরিয়ে আনার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের নিয়ে এসে কর্মসংস্থানের ব্যবস্থা করার কথাও বলেছেন তিনি। ভাষা আন্দোলনের আগে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার উন্নয়ন নিয়ে আলোচনা করছেন তিনি। সেখানে হাজির রয়েছেন অনুব্রত মণ্ডল সহ কোর কমিটির সদস্যরা।  উপস্থিত রয়েছেন বীরভূম জেলা প্রশাসনের আধিকারিকরা।

মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলার মানুষদের বাইরে অত্যাচারিত হতে হচ্ছে। ভিন রাজ্যে ছাড় পাচ্ছে না শিশুরাও। সেখানে তাঁদের ওপর অত্যাচার করা হচ্ছে। পরিসংখ্য়ান দিয়ে তিনি বলেছেন, ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছেন। তাঁদের ফিরিয়ে আনা হোক। যাঁদের থাকার জায়গা নেই, তাঁদের জন্য ক্যাম্পের ব্যবস্থা করা হবে। তাঁদের জন্য জবকার্ডের ব্যবস্থা দেওয়া হবে। কোনওভাবেই তাঁদের নির্যাতিত হতে দেওয়া যাবে না।

এদিন অসম সরকারকে নিশানা করে তিনি বলেছেন, বাংলার মানুষকে এনআরসি নোটিশ দিচ্ছে অসম সরকার। অসম সরকারের এত বড় সাহস হয় কি করে? বিএলওদের বলেছেন, নজর রাখতে হবে, ভোটার লিস্ট থেকে যাতে কারও নাম বাদ না যায়। কেউ ঘুরতে গেলে তাঁর নাম বাদ দেওয়া হচ্ছে। এই সকল দিকে নজর রাখতে হবে। মতুয়া-রাজবংশীদের ওপরেও নির্যাতন হচ্ছে। তাঁদের পাশে থাকতে হবে।

কোনও বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে প্রশাসনকে জানাতে হবে। মানুষের সমস্যার সময় পাশে থাকতে হবে। জেলা আধিকারিক থেকে বিএলওদের বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী। তাঁর স্পষ্ট কথা, কোনও কাজ ফেলে রাখা যাবে না। বাংলাতেও অন্য়রাজ্য়ের বহু মানুষ কাজ করেন। তাঁদের বাংলা সম্মান করে।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা