এই মুহূর্তে

আবার কী লকডাউন হবে?‌ মোদি সরকারের ষড়যন্ত্রের তথ্য ফাঁস করলেন মমতা

নিজস্ব প্রতিনিধি:‌ নির্বাচন কমিশনের তালিকা প্রকাশের ঘোষিত সময়সীমার পর ৪৮ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও রাজ্যে অর্ধেকের বেশি বুথে বিচারাধীনদের কোনও তালিকাই প্রকাশ করা হয়নি। ফলে ঘোর বিভ্রান্তির মধ্যে পড়েছেন ভোটাররা। এখনও পর্যন্ত নাকি ৩২ লক্ষ ভোটারের আবেদন নিষ্পত্তি হয়ে গিয়েছে। আর বাদের খাতায় রয়েছে প্রায় ১৩ লক্ষ। ৪৫ হাজারের বেশি বুথে কোনও তালিকাই প্রকাশ হয়নি বলে অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী রান্নার গ্যাস নিয়ে মানুষজনকে হয়রানি করছে কেন্দ্র। আর তা নিয়ে আবার লকডাউন করার ষড়যন্ত্র করছে মোদি সরকার বলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এদিকে পাণ্ডবেশ্বরের লাউদোহা ফুটবল ময়দানের বিশাল জনসভা থেকে বিজেপিকে কৌরবদের সঙ্গে তুলনা করেন এবং তৃণমূল কংগ্রেস পাণ্ডব বলে তোপ দেগেছেন। এখান থেকেই তৃণমূল সুপ্রিমো সুর সপ্তমে চড়িয়ে বলেন, ‘‌লড়াইটা কৌরবদের সঙ্গে পাণ্ডবদের। আমরা পাণ্ডব, বিজেপি কৌরব। বিজেপি কৌরব পক্ষ। আর তৃণমূল পাণ্ডব পক্ষ। এরা বলে ঝুট, করে লুট। আবার লকডাউন পরিস্থিতি তৈরি করছে। তবে ওদের আমি বিশ্বাস করি না। আমরা কোভিডে যদি লড়াই করতে পারি, এবারও পারব। বিজেপির বিরুদ্ধে মা–বোনেদের রুখে দাঁড়াতে বলব। রান্নার গ্যাসের আকাল তৈরি করেছে কেন্দ্র।’‌

অন্যদিকে এবার নির্বাচন ‌কমিশনের ওয়েবসাইটে ব্যাপক বিভ্রাট! রাজ্যের অধিকাংশ ভোটার তাদের নিরিখে চলে গিয়েছে অ্যাডজুডিকেশন লিস্টে। এই আবহে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘‌আসানসোল নিয়ে যদি বলি তাহলে পাণ্ডবদের সঙ্গে কৌরবদের লড়াই এবার। আমরা পাণ্ডব বিজেপি কৌরব। বিজেপির শুধুই মিথ্যে প্রতিশ্রুতি। এসআইআর করে মানুষের নাম বাদ দিচ্ছে। বলছে লকডাউন করবে। লকডাউন করে সবাইকে আটকে রাখবে। নোটবন্দি করে সবাইকে লাইনে দাঁড় করিয়ে রেখেছিল।’‌

তাছাড়া পাণ্ডবেশ্বরে জনসভা থেকেই জ্বালানি সমস্যা নিয়ে বিজেপিকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের লকডাউন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করে তৃণমূলনেত্রীর বক্তব্য, ‘‌বিজেপি মধ্যরাতের তাণ্ডবকারী দল। যা খুশি তাই করে বেড়াচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকার কাড়ছে। কাল দেখলাম গ্যাস বুকিংয়ের সময় কমিয়ে ২৫ দিন করা হয়েছে। ২৫ দিনের আগে বুকিং করা যাবে না! গ্যাস ফুরিয়ে গেলে মানুষ কী করবে? তিনদিন আগে নাকি তালিকা প্রকাশিত হল। এখনও কেন সব জায়গায় লিস্ট টাঙানো হল না? উত্তর দিন। যদি বিচারাধীন ৪০ শতাংশের নামও ওঠে তালিকায়, সেটা আমাদের ক্রেডিট। সুপ্রিম কোর্টে গিয়েছি। দিনের পর দিন রাস্তায় পড়ে থেকেছি।’‌

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বুলডোজার মডেল চলবে না’‌, নির্বাচন কমিশন–বিজেপিকে বিঁধলেন অভিষেক

মালদায় বিএসএফের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী

‘বাংলাতেই শুধু বিচারবিভাগের হস্তক্ষেপ’, SIR নিয়ে সুর চড়ালেন শাহ

ফের মেট্রো বিভ্রাট! ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী ট্রেন থমকে কালীঘাট স্টেশনে,ভোগান্তিতে যাত্রীরা

করিমপুরে প্রচারে জোর তৃণমূলের, গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগে অভিনেতা সোহম

তৃণমূলের অভিযোগে সিলমোহর, স্ত্রী বিজেপি নেত্রী হওয়ায় স্বামী পুলিশ পর্যবেক্ষককে সরাল কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ