‘‌আমি জমি না দিলে রেল, কয়লা প্রকল্প হল কী করে’‌, শাহের দাবি খারিজ করলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলায় অনুপ্রবেশ ঘটছে। অন্য রাজ্যে এমনকী কাশ্মীরেও তা বন্ধ হয়েছে। কলকাতা এসে এমন দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার মুখ্যমন্ত্রী জমি দেয় না বলেই অভিযোগ করেন শাহ। আর আজ মগলবার বাঁকুড়ার জনসভা থেকে নাম না করে অমিত শাহকে দুর্যোধন, দুঃশাসন বলে সমস্ত অভিযোগ খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী। এমনকী একের পর এক তথ্য দিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। জমি যে রাজ্য সরকার দিয়েছে তাও জানিয়ে দেন তৃণমূল সুপ্রিমো।

এদিকে অনুপ্রবেশ নিয়েও শাহকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। আর বুঝিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যে তথ্য ফেরি করছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‌বাংলায় নাকি অনুপ্রবেশকারী আছে। কাশ্মীরে নাকি নেই। তাহলে পহেলগাঁও কি আপনারা করলেন?‌ যত দোষ বাংলার। দিল্লিতে কদিন আগে বিস্ফোরণ ঘটল। সেটা কি আপনারা করলেন?‌ আজকে ৯৬ বছরের লোককে ডেকে পাঠাচ্ছ। লজ্জা করে না। শুধু তুমি আর তোমার ছেলে খাবে?‌ বাংলার ১০০ দিনের কাজ, আবাসের কাজ বন্ধ। কাজ করিয়ে বেতন দেয়নি। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আমরা চাইলে আপনাকে এক পা’‌ও বেরোতে দিতাম না, কিন্তু এটা আমাদের সংস্কৃতি নয়।’‌

অন্যদিকে জমি যে দেওয়া হয়েছে সে কথাও ভরা সভায় তোলেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়ার বড়জোড়ায় সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই জমি নিয়ে অমিত শাহের অভিযোগের জবাব দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘‌রাজ্যে এসে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেয়নি। জমি না দিলে তারকেশ্বর, বিষ্ণুপুর লাইন কে করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় করে গিয়েছে। জমি না দিলে ইসিএলের জমিগুলি কয়লা তোলার জন্য কোথা থেকে আসত। বনগাঁ, পেট্রোপলে জমি কে দিয়েছে, ঘোজাডাঙ্গা, চ্যাংরাবান্ধায় জমি কে দিয়েছে? এমনকী অন্ডাল বিমানবন্দর, পানাগড়েও যে জমি দেওয়া হয়েছে।’‌

এছাড়া সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফকে রাজ্য জমি দিচ্ছে না বলে অভিযোগ করেছেন অমিত শাহ। বাঁকুড়ার সভা থেকে সেই অভিযোগ খারিজ করে পাল্টা বিজেপিকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‌আমি জমি না দিলে রেল, কয়লা প্রকল্প হল কী করে? রাজ্যে এসে মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। এসবের জবাব দেবে বাংলার মানুষ। একের পর এক প্রকল্পে জমি দেওয়া হয়েছে। তার নথিও আছে। তাই মানুষকে মিথ্যে বলে ভুল বুঝিয়ে কোনও লাভ হবে না।’‌

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি, টার্বুলেন্সে পরে জখম যাত্রীরা

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

ক্লাসরুমে নাক ডেকে ঘুমোচ্ছেন শিক্ষক, মোবাইল হাতে মগ্ন খুদেরা, ভাইরাল ভিডিও

বিষ্ণুপুরে কৃষ্ণ মন্দিরের বকুল-বেদীতে লাল চন্দনের পায়ের ছাপ, অলৌকিক কাণ্ড ঘিরে চাঞ্চল্য

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন