‘সম্প্রীতির পথে এগিয়ে চলার সংকল্প’, প্রজাতন্ত্র দিবসে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে পালিত হচ্ছে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। এই দিনটি উপলক্ষ্যে এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যবাসীর জন্য রয়েছে বার্তাও। আজ, সোমবার মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানানোর পাশাপাশি সংবিধানকে সবার উপরে রেখেছেন। আর এই দিনটিতে সকলকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান করেছেন। সরাসরি কোনও রাজনৈতিক কথা না বললেও লেখায় উঠে এসেছে সম্প্রীতি রক্ষার বার্তা। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এদিকে ন্যায়, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের প্রতি আবারও অঙ্গীকারবদ্ধ হওয়ার দিন বলে ব্যাখ্যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তো এক্স হ্যান্ডেলে সাতসকালেই মুখ্যমন্ত্রী লিখলেন, ‘‌এই প্রজাতন্ত্র দিবসে, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আসুন আমরা আমাদের সংবিধানের মূল মূল্যবোধ—ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের প্রতি আমাদের অঙ্গীকারবদ্ধ করি। আসুন আমরা বহুত্ব, বৈচিত্র্য, অন্তর্ভুক্তি এবং সামাজিক সম্প্রীতির জন্য প্রচেষ্টা করি।’‌

 

অন্যদিকে এখন জাতপাত থেকে শুরু করে নানা বিভাজন এবং বৈষম্য প্রকাশ্যে এসেছে। সেটা যার জন্যই এসে থাকুক সেটা উল্লেখ করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বৈষম্য না রাখা এবং সম্প্রীতি গড়ে তোলার উপর জোর দেন তিনি। মুখ্যমন্ত্রী লেখেন, ‘‌আমাদের সংবিধানে সবথেকে গুরুত্বপূর্ণ ন্যায়, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের প্রতি আবারও অঙ্গীকারবদ্ধ হওয়ার দিন এটি। সামাজিক সম্প্রীতির পথে এগিয়ে চলার সংকল্প গ্রহণ করা জরুরি। আজ একটি প্রাচীন প্রবাদ মনে করিয়ে দেওয়া জরুরি। স্বাধীনতার মূল্য হল চিরন্তন সতর্কতা। সেই সতর্কতা বজায় রাখার জন্যই সকলকে আহ্বান জানাচ্ছি।’‌

এছাড়া দেশের প্রজাতন্ত্র এবং সংবিধান নিয়ে সম্মিলিত সতর্কতার দাবি করেছেন মুখ্যমন্ত্রী। আসলে দেশের সংবিধান আজ মান্যতা পাচ্ছে না বলে যে অভিযোগ আগে উঠেছিল সেটা স্মরণ করিয়ে দিলেন তিনি। তাই মুখ্যমন্ত্রী লেখেন, ‘‌আমাদের প্রজাতন্ত্র এবং সংবিধান আজ সম্মিলিত সচেতনতা ও দায়িত্ববোধ দাবি করে। এই বিশেষ দিনে দেশের সকল স্বাধীনতা সংগ্রামী, সংবিধান প্রণেতা, আমাদের জওয়ান এবং ভারতের সাধারণ নাগরিকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’‌

অভয়া কাণ্ডের দু’বছর, পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী

আজ অভয়ার বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেররা পথে ৯০ ফুট গভীর কুয়োয় পড়ল গাড়ি, মৃত ২ মহিলা

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর