মুকুলের এলাকায় এত চুরি কেন? আইসিকে তদন্তের নির্দেশ মমতার

বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় চুরি এমনকি ডাকাতি বেড়েই গিয়েছে। যার ফলে আতঙ্কে রয়েছেন এলাকবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি: পিএসি চেয়ারম্যান তথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ের পাড়ায় চুরি! বুধবার উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক বৈঠকে গিয়ে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের কাছে মুখ্যমন্ত্রী জানতে পারেন বীজপুর এলাকায় চুরি হচ্ছে। বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় চুরি এমনকি ডাকাতি বেড়েই গিয়েছে। যার ফলে আতঙ্কে রয়েছেন এলাকবাসী। এটা একটু নিয়ন্ত্রণ করতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন বিধায়ক পার্থ ভৌমিক। যার কথাতেই বীজপুর থানার আইসিকে খোঁজেন মুখ্যমন্ত্রী।

এমনিতেই এদিনের প্রশাসনিক বৈঠকে গরহাজির ছিলেন বিধায়ক ও একাধিক আইসি। সকলেই ভার্চুয়ালি হাজিরা দেওয়ায় ক্ষুদ্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ক্ষোভ কিছুটা গিয়ে পড়ে বীজপুর থানার আইসির উপর। পার্থ ভৌমিকের অভিযোগের পর মুখ্যমন্ত্রী বলেন, ‘বীজপুরের আইসি কে? কই দেখি বীজপুরের আইসির চেহারা কেমন, সাদা না কালো না নীল? এত চুরি হচ্ছে কেন আপনার এলাকায়?’ উত্তরে বীজপুরের আইসি জানান, ‘দু-চারজনকে ধরেছি।’ পাল্টা মুখ্যমন্ত্রী জানান, ‘দু-চারজনকে ধরলে হবে না। আরও বেশি অপরাধী ধরতে হবে। কেস ডায়েরিটা ভালো ভাবে সাজান, নইলে দু’দিনে ছাড়া পেয়ে যাবে আর ফের চুরি করবে।’

তিনি এই বিষয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বার্মাকেও নির্দেশ দেন। ঘটনাটি নিয়ে উদ্বেগ যে রয়েছে তা নিজের বক্তব্যেই বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই প্রশাসনকে দ্রুত সমস্যার সমাধান করতে নির্দেশ দিয়েছেন তিনি।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?