ফেব্রুয়ারির ৯ তারিখে ট্যাব কেনার টাকা পাবে ১২ লাখ পড়ুয়া, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার বর্ধমানের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৯ তারিখে ‘তরুণের স্বপ্ন’ (Taruner Swapna) প্রকল্পে রাজ্যের ১২ লাখ পড়ুয়ার অ্যাকাউন্টে ঢুকে যাবে ট্যাব (Tab) বা মোবাইল (Mobile) কেনার ১০ হাজার টাকা। বৃহস্পতিবার বর্ধমানের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বৃহস্পতিবার বর্ধমানের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘৯ ফেব্রুয়ারি হাওড়ার একটি অনুষ্ঠান থেকে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ট্যাব বা মোবাইল কিনতে ১০ হাজার টাকা করে দেওয়া হবে ১২ লক্ষ ছাত্র ছাত্রীকে।’ প্রসঙ্গত বর্তমানে পড়াশোনাতে ডিজিটাল মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই কারণে রাজ্য সরকারের তরফে ডিজিটাল ডিভাইস অর্থাৎ ট্যাবলেট বা মোবাইল কেনার জন্য দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২১ সালে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি ২০২৩ সালে কবে তরুণের স্বপ্ন প্রকল্পের ১০ হাজার টাকা পাওয়া যাবে তা নিয়ে অপেক্ষার প্রহর গুনছিল পড়ুয়ারা। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে খোদ রাজ্যের প্রশাসনিক প্রধান বাংলার ছাত্র ছাত্রীদের উদ্দেশে জানিয়ে দেন, আগামী ৯ তারিখে সেই টাকা দেওয়া হবে।

অন্যদিকে রাজ্যে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে বলে বৃহস্পতিবার বর্ধমান থেকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলার যুবক যুবতীদের তিনি বাইরে কাজে যেতে নিষেধ করেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘চাকরির জন্য কাউকে বাইরে যেতে হবে না। দেউচা পাচামিতে কয়লা খনি প্রকল্প (Deucha pachami) হচ্ছে। চাকরি এখানেই হবে।’ উল্লেখ্য বীরভূমের দেউচা পাচামিতে ওই প্রকল্পে এক লাখ যুবক যুবতীর চাকরি হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান