সোনার ঝাড়ুতে ঝাঁট দিয়ে দিঘায় রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা : পুজো আরতির পর এক সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথের সামনে সেই আনুষ্ঠানিক অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের পরেই রথের রশিতে টান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত ধরে দিঘার রথের রশিতে টান। রথের রাস্তা সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে রশিতে টান পড়েছে।

প্রথমে বলরাম পরে শুভদ্রা তারপরে নীলমাধবের রথ গড়িয়েছে। জগন্নাথদেবের রথের রশি শঙ্খচূড়ে টান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একে একে গড়িয়েছে তিন নীলমাধব, বলরাম ও শুভদ্রার রথ। শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে পুজো অর্চনা। এদিনই পাহান্ডি বিজয়ের মাধ্যমে মন্দির থেকে জগন্নাথ, বলরাম, শুভদ্রাকে এনে রথে স্থাপন করা হয়েছে। তারপর থেকে বিভিন্ন আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পায়ে হেঁটেই দিঘা জগন্নাথ মন্দিরে গিয়েছেন তিনি। দিঘায় রথযাত্রায় অংশ নিতে দেশ বিদেশ থেকে বিভিন্ন ভক্তরা হাজির হয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছেন। তাদের সঙ্গে আলাপচারিতা করতে, সাধারণ মানুষের সঙ্গে থাকতে পায়ে হেঁটেই মন্দিরের যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরে পৌঁছে তিনি আরতি করেন বলে জানা গিয়েছে। মন্দির যাওয়ার পথে রাস্তার দু’ধারে বহু মানুষের সঙ্গে আলাপচারিতাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাত জোড় করে অভিবাদন গ্রহণ করেছেন তিনি।

বৃহস্পতিবার মধ্যরাত থেকেই শুরু হয়েছে পুজোর আয়োজন। রাতেই দেখা গিয়েছে জগন্নাথ,বলরাম ও সুভদ্রার রথের। এদিন রাত প্রায় সাড়ে ১১ টা নাগাদ দিঘার জগন্নাথ মন্দিরের সাত নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে এসেছে তিন রথ। সকাল থেকেই শুরু হয়েছে পুজোর আয়োজন। জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রাকে রথে তোলার আচার-অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। পুজো শেষের পরই পুরীর নিয়ম মেনেই একে একে রথে উঠবেন জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ