‘উদ্ধব–স্ট্যালিন–অখিলেশ–তেজস্বী আমার সঙ্গে যোগাযোগ করেছে’,‌ নয়া ইঙ্গিত মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের টানা তিনটি জনসভা রয়েছে উত্তরবঙ্গে। তার মধ্যে মাথাভাঙা থেকে নির্বাচনী জনসভা শুরু করেন মুখ্যমন্ত্রী। মাথাভাঙার ঘোকসাডাঙ্গা ছোটশিমুলগুড়ি গ্রাউন্ডের সভা থেকে ভিন রাজ্যের বিজেপি বিরোধী নেতাদের নাম নিলেন তিনি। একইসঙ্গে মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে কেন লোকসভার আসন পুনর্বিন্যাস জুড়ে দেওয়া হচ্ছে?‌ তা নিয়েও কড়া প্রশ্ন করেন তৃণমূল সুপ্রিমো। বিজেপি এবং নির্বাচন কমিশনকে তুলোধনা করে উদ্ধব, অখিলেশ, স্ট্যালিন এবং তেজস্বীর নাম নেন তিনি। এই নেতারা কি বাংলায় প্রচার করতে আসছেন?‌ যা খোলসা করেননি মুখ্যমন্ত্রী।

এদিকে বিজেপি বিরোধী চার রাজ্যের নেতারা তাঁর সঙ্গে যোগযোগ রাখছেন বলে নতুন তথ্য সবার সামনে আনেন মুখ্যমন্ত্রী। এই চারজন নেতারা হলেন—উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব, এম কে স্ট্যালিন এবং তেজস্বী যাদব। এঁদের নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌বাংলায় সঠিক পথে নির্বাচন করছে না কমিশন। সেটা বুঝতে পেরেই উদ্ধব, অখিলেশ, স্ট্যালিন এবং তেজস্বী আমার সঙ্গে যোগাযোগ করেছে। তাঁরা বাংলায় আসতে চাইছেন। সবাই বাংলায় আসতে চাইছেন বিজেপির মুখোশ খুলে দেওয়ার জন্য।’‌ কবে আসছেন তাঁরা?‌ এই প্রশ্ন উঠতে শুরু করলেও খোলসা করেননি তৃণমূল সুপ্রিমো।

অন্যদিকে আজ নির্বাচনী সভা থেকে তৃণমূল সুপ্রিমোর দাবি, মহারাষ্ট্র থেকে তামিলনাড়ু কিংবা উত্তরপ্রদেশ— বিজেপি বিরোধী শিবিরের প্রায় সব শীর্ষ নেতারাই তাঁর সঙ্গে নিয়মিত ফোনে কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌আজ আমি খুশি। মহারাষ্ট্র থেকে উদ্ধব ঠাকরে ফোন করছেন, স্ট্যালিন কথা বলতে চাইছেন। অখিলেশ ফোন করছেন, তেজস্বীও বাংলায় আসতে চাইছেন। সবাই বাংলায় আসতে চায়। কারণ তাঁরা জানেন এই লড়াইতে বিজেপি কত অত্যাচার করছে। মহিলা সংরক্ষণের ৩৩ শতাংশ বিল তো অনেক দিন পড়েছিল। এখন তার সঙ্গে ডিলিমিটেশন কেন? কারণ ডিলিমিটেশনের আড়ালে বাংলাকে খণ্ড খণ্ড করতে চায় বিজেপি। এটি আদতে এনআরসি করার একটি গোপন চক্রান্ত।’‌

এছাড়া জাতীয় নেতাদের সঙ্গে ফোনালাপের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় নয়া জোটের ইঙ্গিত দিলেন বলে মনে করা হচ্ছে। কারণ এঁরা ইন্ডিয়া জোটে থাকলেও তেমন সাফল্য আসছে না। অর্থাৎ মোদি সরকারকে উৎখাত করা যাচ্ছে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন। কংগ্রেসকে নিয়ে অনেকে চলতে চায় না। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটের মুখ করে এগোতে চান তাঁরা বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে কিছু খোলসা করেননি তৃণমূল কংগ্রেসের সভানেত্রী।

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

কেরিয়ারে খরা, ফের মুম্বইয়ের দুটি ফ্ল্যাট বেচে দিলেন অক্ষয় কুমার, কত লাভ করলেন?

দুসংবাদ নিত্যযাত্রীদের, শনি-রবিতে শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের