এই মুহূর্তে

মহার্ঘভাতা নিয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, কী বললেন?‌

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যের অন্তর্বর্তী বাজেটে কল্পতরু হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ বাড়ানো থেকে শুরু করে নানা সামাজিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী। নতুন প্রকল্পও নিয়ে এলেন তিনি। আর এটাই বিধানসভা নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই সাংবাদিক বৈঠক করেন তিনি। বিধানসভা প্রাঙ্গণেই রাজ্য বাজেট নিয়ে নানা কথা বলতে থাকেন। আর তখনই রাজ্যের সরকারি কর্মচারীদের করা ডিএ বা মহার্ঘভাতার মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে মুখ খোলেন মুখ্যমন্ত্রী।

এদিকে আগামী ছয় সপ্তাহের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ এবং বাকি ৭৫ শতাংশ কী ভাবে দেওয়া হবে, সেটা নির্ধারণের জন্য সুপ্রিম কোর্ট প্রাক্তন বিচারপতির নেতৃত্বে নতুন কমিটি গঠন করেছে। আর আজ এই বিষয়ে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রীকে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌আমরা সুপ্রিম কোর্টের রায় পুরো রিভিউ করে দেখব। এই রায়ের কপি এখনও হাতে আসেনি।’‌ তবে আজ, বৃহস্পতিবার রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় হারে মহার্ঘভাতার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকারের কর্মচারীদের একাংশ। দীর্ঘ ১০ বছর মামলা চলার পরে আজ দেশের সর্বোচ্চ আদালত বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে রায় দিয়েছে।

অন্যদিকে সুপ্রিম কোর্ট বছরে একবার মহার্ঘভাতা দেওয়ার কথা বলেছে। তাও সারা দেশের পাইকারি বাজারের দামের সূচকের উপর ভিত্তি করে। এই বিষয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‌যে কমিটি গঠন করে দেওয়া হয়েছে, সেখানে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ও ক্যাগের আধিকারিকের কথা জানিয়েছেন। কিন্তু সেখানে রাজ্যের কোনও প্রতিনিধি নেই। আমরা এই রায় স্টাডি করব। আইনজীবীদের সঙ্গে কথা বলব।’‌ এদিনের অন্তর্বর্তী বাজেটে সপ্তম বেতন কমিশন পর্যন্ত ঘোষণা করা হয়েছে। সেখানে সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এছাড়া রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সুপ্রিম কোর্টের রায়ের কপি হাতে পাওয়ার পর তা খতিয়ে দেখবেন। পরে রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ নেবে। এই গোটা বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌অনেক রাজ্য আছে যেখানে সরকারি কর্মচারীরা পেনশন পায় না। একমাত্র বাংলায় সরকারি কর্মচারীরা পান। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীরা যে সুযোগ পান, অন্য কোথাও তা পায় না। কিন্তু আমি যদি পেনশন না দিই, কত টাকা বেঁচে যায় বলুন তো। কিন্তু সেটা না দিলে পেনশনভোগীরা কী করবেন।’‌

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কয়লা পাচার কাণ্ডে ED-র জোর তৎপরতা, বাজেয়াপ্ত ১০০ কোটির সম্পত্তি

পুলওয়ামা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

পুরাতন মালদহ বিধানসভায় প্রচার শুরু তৃণমূলের, কী বলছে স্থানীয় নেতৃত্ব?

মৌলিক অধিকারে হস্তক্ষেপ! রেশন কার্ড নয়, ফুড কুপন দেখালেই মিলবে খাদ্যশস্য

নবান্ন ও স্বাস্থ্য ভবনের নাম ব্যবহার করা প্রতারকদের ফাঁদে পা, খোয়ালেন লক্ষাধিক টাকা তারাপীঠের সেবাইত

টিকিট না কাটায় দীর্ঘক্ষণ TTE বসিয়ে রাখায় পরীক্ষা দিতে পারলেন না ছাত্রী, অপমানে আত্মঘাতী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ