মেদিনীপুরে এসে মুখ্যমন্ত্রী সারপ্রাইজ ভিজিট করতে পারেন রানি শিরোমণি গড়ে

কাজ নিয়ে বিস্তারিত তথ্য তলব করতে পারেন মুখ্যমন্ত্রী।

Share:

নিসর্গ নির্যাস: ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। আগামী ১৬ ফেব্রুয়ারি তিনি মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট ময়দানে করবেন প্রসাসনিক সভা। হবে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। সভা হবে দুপুর ২টো নাগাদ। ওই সভা থেকেই কর্ণগড় (KARNAGARH) নিয়ে বিস্তারিত কাজের তথ্য খতিয়ে দেখতে পারেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী ঠিক কবে কখন মেদিনীপুরে আসবেন তা জানা যায়নি। তবে সূত্রের খবর, দুপুর ১২টা নাগাদ পুরুলিয়া থেকে মেদিনীপুর পৌঁছতে পারেন তিনি। এরপরে ফিরতে পারেন পুরুলিয়ায়। রাত্রিযাপন করতে পারেন পুরুলিয়া সার্কিট হাউসে।

উল্লেখ্য, রানি শিরোমণি গড়ের (RANI SHIROMANI GARH) জন্য মুখ্যমন্ত্রী বরাদ্দ করেছিলেন ১ কোটি টাকা। স্থানীয় প্রশাসন বরাদ্দ করেছিল ১ কোটি টাকা। মানে মোট ২ কোটি। রানি শিরোমণি ঐক্য মঞ্চ, ভালোবাসি কর্ণগড়, হেরিটেজ জার্নির আন্দোলনকে মান্যতা দিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে গড়ের বাহিরমহল ও একটি জরাজীর্ণ মন্দির হয়েছে স্টেট প্রোটেক্টেড মনুমেন্ট। তবে অভিযোগ, সংস্কার, সংরক্ষণ হয়নি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও ঘোষণা হয়নি ‘হেরিটেজ জোন’। ‘ভালোবাসি কর্ণগড়’ সংগঠনের দীর্ঘদিনের দাবি, হেরিটেজ সার্কিটে স্থান পাক কর্ণগড়। স্থানীয়রা জানাচ্ছেন, রানি শিরোমণি গড় বেহাল অবস্থায় রয়েছে। আবেদন ছিল, ‘সারপ্রাইজ ভিজিট করুন মুখ্যমন্ত্রী’।

বিশেষ সূত্রের খবর, সেই কাজ নিয়ে বিস্তারিত তথ্য তলব করতে পারেন মুখ্যমন্ত্রী। এমনকি করতে পারেন সারপ্রাইজ ভিজিট। উল্লেখ্য, তবে সেই ভিজিট হতে পারে ভার্চুয়ালি। মনে করা হচ্ছে, সরাসরি সম্প্রচারের মাধ্যমে তিনি খতিয়ে দেখতে পারেন উন্নয়নের কাজ।

রানি শিরোমণি গড় রয়েছে পঞ্চায়েত এলাকায়। পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর বিশেষ নজর বিভিন্ন প্রান্তিক এলাকায়। খতিয়ে দেখা হচ্ছে, নির্দেশের পরে সেই কাজ কতটা বাস্তবায়িত হয়েছে। আর তা না হয়ে থাকলে কেন হয়নি?  প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল বিশেষ কমিটি গঠনের। যেই কমিটির মাথায় থাকবেন জেলাশাসক।

জনপ্রিয়তায় ভাটা ট্রাম্পের! সমর্থন নামল ৩৩ শতাংশে, কেন এই অবনতি?

জমি বিক্রিতে রাজি না হওয়ায় স্ত্রীকে গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভয়াবহ পথ দুর্ঘটনা! শ্রমিকবোঝাই গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৮

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের হামলায় হত দুই পড়ুয়া, ঘটনাস্থলে পুলিশ

সকালের কফি খেয়ে বুক ধড়ফড় করছে? ৬ লক্ষণ দেখলে সতর্ক হোন

জঙ্গলে বাঘিনির হামলা থেকে রাখালকে বাঁচাল মহিষের পাল, প্রভুভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

রাম মন্দিরের চাঁদাচুরি কাণ্ডে ক্লিনচিট পেলেন চম্পত রাই

তারাপীঠে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হোটেল মালিক

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

ভারতের ভোটব্যবস্থায় মুগ্ধ ট্রাম্প, জ্ঞানেশের ভূয়সী প্রশংসা মার্কিন প্রেসিডেন্টের

ভারী বৃষ্টিতে বিপত্তি, শহরে বাড়ি ভেঙে মৃত বৃদ্ধা, চলছে উদ্ধারকাজ

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী