উচ্ছেদ চলবে না, মানুষের অধিকার আদায়ে জীবন দিতে প্রস্তুত: মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ‘ভোটার তালিকায় নাম তুলুন’।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি সরকার মানেই ‘বুলডোজার রাজ’। পদ্ম বিরোধীদের এই অভিযোগ দীর্ঘদিনের। মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)  বুধবারের সভা থেকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বুলডোজার দিয়ে উচ্ছেদ করা চলবে না’। তাঁর দাবি, ‘মানুষের অধিকার আদায়ের জন্য লড়ছি’। বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য তিনি জীবন দিতেও প্রস্তুত।

এদিন পাট্টা বিলির সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, জাতীয় সড়ক সম্প্রসারণে অনেক উচ্ছেদ হয়েছে। গরীবদের উচ্ছেদ করা হয়েছে। তা আর হতে দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘উদ্বাস্তুদের অধিকার আদায়ের জন্য লড়াই করা হচ্ছে’। মানুষের অধিকারের জন্য জীবন দিতেও তিনি প্রস্তুত। তাঁর নির্দেশ, উদ্বাস্তু কলোনী সহ যাদের প্রয়োজন তাঁদের আরও বেশি করে পাট্টা দেওয়া হোক’।

এনআরসি (NRC) নিয়েও এদিন সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, নাগরিকত্বের নামে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এদিন সাধারণ মানুষের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ‘ভোটার তালিকায় নাম তুলুন’। নিজের অধিকার নিজে ছিনিয়ে নিন। তা না হলে বিজেপি’র চক্রান্তের জন্য ডিটেনশন ক্যাম্পেও থাকতে হবে বলে সতর্ক করেন মুখ্যমন্ত্রী।

বিজেপি ও বিজেপি শাসিত কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের জন্য রাজনীতি। মতপার্থক্য মানে প্রতিহিংসার রাজনীতি নয়। কেন্দ্র সরকারের উচিৎ রাজ্য সরকারের সঙ্গে কথা বলা। তা না বলে দলের কথায় উঠছে বসছে দিল্লির সরকার। দল যদি বলে সূর্য ওঠনি, তাই বলছে কেন্দ্র সরকার। কারও নাম না করেই তাঁর অভিযোগ, এভাবেই দল (বিজেপি)র কথায় ১০০ দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে দিল্লির সরকার। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বাংলার বদনাম করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

স্বাদে গন্ধে অতুলনীয়! বানিয়ে ফেলুন কলকাতার বিখ্যাত ভেজিটেবল চপ

অনুব্রতদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

বিরিয়ানি নয়, গরম ভাতের সঙ্গেও জমবে চিংড়ির রায়তা! রইল সহজ রেসিপি

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের

সহজ রান্না, দুর্দান্ত স্বাদ! বানিয়ে নিন নিরামিষ বাঁধাকপির ঝোল

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

যাদবপুর কাণ্ডের জের সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফাইন্যান্স অফিসারকে

আগাম আলোর রোশনাই! পুজোর আগেই চোখ ধাঁধাচ্ছে চন্দননগর

বেকারদের বায়োডাটা চেয়ে বিজেপি বিধায়কদের ফোন করছেন ব্যাঙ্কের ম্যানেজার! চাঞ্চল্য