সৌজন্যের রাজনীতি, মোদি- সোনিয়াকে আম পাঠালেন মমতা

প্রতি বছর রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে পাঠিয়ে থাকেন আম। এবারে রাজনৈতিক দ্বন্দ্ব চূড়ান্ত থাকলেও, সৌজন্যের ব্যতিক্রম হল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) বলেছিলেন, রাজনীতির বাইরেও তিনি অন্য ধরণের মানুষ। রাজনীতি রাজনীতির জায়গায়। তার গণ্ডির বাইরেও মানুষের আলাদা পরিচয় রয়েছে তা আবারও প্রমাণ করলেন তিনি। আবারও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধিকে আম (MANGO) পাঠালেন তিনি। বুঝিয়ে দিলেন রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও সৌজন্যতা কমেনি সামান্যতমও। সেই সঙ্গে রজ্যের রাজধানী মহানগরে শুরু হয়েছে বেঙ্গল ম্যাঙ্গো মেলার।

বাংলার আম মানেই আলাদা করে নজর থুড়ি স্বাদ কাড়ে। তা রফতানি হয় দেশ জুড়ে। এমনকি বাংলার আমের কদর দেশের বাইরেও। প্রতি বছর রাজ্যের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে (PM) পাঠিয়ে থাকেন আম। এবারে রাজনৈতিক দ্বন্দ্ব চূড়ান্ত থাকলেও, সেই সৌজন্যের ব্যতিক্রম হল না। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ মোট ২০০ জনকে রাজ্যের তরফ থেকে উফার পাঠানো হয়েছে ‘সেরা আম’। সেরা ৪ ধরণের আম পাঠানো হচ্ছে রাজ্যের তরফে।

 কী কী আম? হিমসাগর, আম্রপালী, ল্যাংড়া এবং লক্ষণভোগ আম পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কংগ্রেস সভানেত্রী সহ ২০০ জন বিশিষ্টজনের কাছে। আবার ‘বেঙ্গল ম্যাঙ্গো মেলা’ অতিমারির কারণে বন্ধ ছিল ২ বছর। এবছর ফের চালু হয়েছে সেই মেলা। রকমারি আমের সঙ্গে এবারের মেলায় এসেছে নবাব সিরাজদৌল্লার প্রিয় কোহিতুর আম। আমের দামটাও রাজকীয়। একেক সময় একএকটা আমের দাম ওঠে প্রায় ৫০০ টাকা। এমনিতে কেজি প্রতি দাম ২০০ টাকা। এই মেলা চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। পাসাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা