ট্রেন দুর্ঘটনার তদন্ত থেকে রুজিরাকে দুবাই যেতে বাধা, এজেন্সির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

'মৃত্যু মিছিলের মধ্যে দানবীয় কাজ'।

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসকেএমে আহত ট্রেনযাত্রীদের দেখতে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন দ্বিতীয় হুগলি সেতু টোল প্লাজায়। বালাশোর দুর্ঘটনায় মৃত ৪ জনের মরদেহে অন্তিম শ্রদ্ধা নিবেদন করার পরে মুখ খোলেন কেন্দ্রীয় এজেন্সিকে তোপ দেগে। তাঁর বক্তব্যে উঠে আসে রেল দুর্ঘটনার তদন্ত থেকে রুজিরা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ। 

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা ২ সন্তানকে নিয়ে দুবাই যাচ্ছিলেন চিকিৎসার জন্য। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ইডি’র পুরানো লুকআউট নোটিশ দেখিয়ে তাঁকে বাধা দেয় অভিবাসন দফতর। ফিরে আসেন রুজিরা। এরপর ইডি’র ‘তলব-নোটিশ’ যায় বাড়িতে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘রুজিরাকে আটকানো অমানবিক’। তাঁর দাবি, মৃত্যুমিছিলের মাঝে দানবীয় কাজ করছে ইডি। বলেন, বাড়ির খুদে সদস্য অসুস্থ। তাঁর চিকিৎসার জন্যই দুবাই যাচ্ছিলেন রুজিরা। 

এদিন তিনি মুখ খোলেন করমণ্ডল দুর্ঘটনায় সিবিআই তদন্ত নিয়েও। বলেন, গাফিলতি ‘ধামাচাপা’ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সত্য আড়াল করার চেষ্টা হচ্ছে। উল্লেখ্য, আগামী বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেবেন মুখ্যমন্ত্রী। আগামিকাল তিনি কটক ও ভুবনেশ্বর যাবেন আহতদের দেখতে। এদিন তিনি ঘোষণা করেন, নিহত এবং অঙ্গহানি হয়েছে এমন পরিবারের একজন করে সদস্য পাবেন হোমগার্ডের চাকরি। 

যুগলের ঘর বাঁধার স্বপ্ন পুড়িয়ে ছারখার করে দিল লখনউয়ের কোচিং সেন্টারের আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের