চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালকে কেন্দ্র করে প্রবল উন্মাদনা রয়েছে গোটা বিশ্বেই। আজ, রবিবার ঠিক রাত ১২টা ৩০ মিনিটে নিউইর্য়কের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখে হবে আর্জন্টিনা ও স্পেন। কার ভাগ্যে উঠবে খেতাব। সেটা সময় বলবে। ফিফা বিশ্বকাপের ফাইনালের জন্য বাংলাতেও রয়েছে উন্মাদনা। গা ভাসিয়েছেন আপামর বাঙালিরা। এই আবহে এক মানবিক পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দক্ষিণ কলকাতায় অবস্থিত শহরের এক ঐতিহাসিক সেবাশ্রমের ৫৭ জন আবাসিক অনাথ শিশুদের সঙ্গে বিশ্বকাপের আনন্দ উদযাপনে সামিল হতে পাঠিয়েছেন একরাশ শুভেচ্ছা ও উপহার। আশ্রমের আবাসিক শিশুদের জন্য ফুটবল এবং প্রত্যেকের নামাঙ্কিত বিশেষ ফ্যান জার্সি উপহার হিসেবেও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।

১৯২৪ সালের ১১ মার্চ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ এবং নেতাজী সুভাষ চন্দ্র বসুর ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি শতাব্দীপ্রাচীন এক গৌরবময় ঐতিহ্যের ধারক। নেতাজী সুভাষচন্দ্র বসু কলকাতার মেয়র থাকাকালীন এই আশ্রমের স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি বরাদ্দ করেছিলেন। এই প্রতিষ্ঠানের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাইপো চিত্ততোষ মুখোপাধ্যায়ের নামও নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে।

আরও পডুন: শিলিগুড়ির মিষ্টির দোকানে বিশ্বকাপেরে ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়া ভিড়

এই ঐতিহাসিক আবহের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিষ্ঠানের সম্পাদক শ্রী শুভেন্দ্র মৌলিককে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ‘দক্ষিণ কলকাতার সেবাশ্রম কেবল একটি সাধারণ প্রতিষ্ঠান নয়, এটি দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ও নেতাজী সুভাষচন্দ্র বসুর আদর্শে অনুপ্রাণিত এক গৌরবময় ঐতিহ্যের ধারক। ফুটবলের প্রতি পশ্চিমবঙ্গের গভীর অনুরাগ বিশ্বব্যাপীর সুপরিচিত। ফিফা বিশ্বকাপ হল শৃঙ্খলা, দলগত চেতনা ও সীমাবদ্ধতাকে অতিক্রম করে স্বপ্ন দেখার সাহসের এক অনন্য উদযাপনের মঞ্চ। আমার দৃঢ় বিশ্বাস যে এই আয়োজন শিশুদের মধ্যে আনন্দ, অনুপ্রেরণা ও আত্মবিশ্বাসের সঞ্চার করবে। সঠিক শিক্ষা ও সমাজের আন্তরিক সহযোগিতায় তারা নিজেদের স্বপ্নকে বাস্তবের রূপ দিয়ে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে দেশ ও সমাজের গর্ব হয়ে উঠবে।’

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম