১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি, কার্শিয়াং: জিটিএতে নিয়োগ দুর্নীতি হয়েছে। এই সরকারের আমলে দুর্নীতি হবে না। কালিংপং এ মেডিকেল কলেজ হবে। ডাবল ইঞ্জিন সরকারের সুফল পাবে পাহাড় ।কেন্দ্রের সব প্রকল্প পাহাড়ে বাস্তবায়িত হবে। মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে গিয়ে কাশিয়াং – এ জনসভা থেকে এই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Suvendu Adhikari)। তিনি বলেন,সরকারের সামাজিক প্রকল্পের সঙ্গে যুক্ত হবে পাহাড়। ১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ পাবে পাহাড়বাসী। আগামী কয়েক মাস পুলিশে নিয়োগ হবে। পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। পাহাড়ের দাবি পূরণ করা হবে। পাহাড়ে সব দলের তরফে সংবর্ধনা পেয়েছি। পাহাড়ে বিদ্যুতে ভর্তুকির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

জনজাতি এলাকায় রেশনে বিশেষ ভর্তুকি মিলবে ঘোষণা মুখ্যমন্ত্রীর। পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে ।আর পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি হবে না, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। বিরোধীদের ভাঙার কাজ করছে আগের তৃণমূল সরকার। বিরোধীদের প্রতি অভিযোগের আঙুল তুলে মুখ্যমন্ত্রী বলেন,আগে ছিল পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত সরকার। আগে রাজ্যে নেগেটিভ সরকার ছিল। বিগত সরকার শুধু লুটেছে আর ভেঙেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতেন, পাহাড়ে আমার ভোট নেই। পর্যটকের মতো পাহাড়ে ঘুরতে আসতেন আগের মুখ্যমন্ত্রী(CM)। আমি কাজের জন্য পাহাড়ে এসেছি মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী র। তোলাবাজি, সিন্ডিকেট আর কাটমানি ছাড়া আর কিছু হয়নি আগের সরকারের আমলে।

পাহাড় বরাবর পদ্ম ফুটিয়ে এসেছে। পাহাড়ের উন্নয়নের রোড ম্যাপ তৈরি করা হচ্ছে। সরকারের সামাজিক প্রকল্পে জুড়বেন পাহাড়বাসী। সাড়ে ৬ কোটি রাজ্যবাসী আয়ুস্মানের সুবিধা পাবেন। জিরা মুজিব প্রকল্পে ১২৫ দিনের কাজের সুবিধা পাওয়া যাবে। আমি যা বলব , তাই করব এটা আমার অঙ্গীকার,প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। ৩০ শতাংশ সংরক্ষণের সুবিধা পাবেন পাহাড়বাসী। পাহাড়ের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি হবে ।পাহাড়ের শিক্ষা পরিকাঠামো উন্নত হবে। ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পে পাহাড়ে স্টেডিয়াম হবে। প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা কার্যকর হবে পাহাড়ে। পাহাড়ে হেরিটেজ এলাকার উন্নয়নের জোড় দেওয়া হবে। ২০২৫ এ পাহাড়ে ধস যখন হয়েছিল বিগত সরকার তখন কার্নিভালে ব্যস্ত ছিল।

ভুল মশলা খেলেই ভাঙবে ব্রত! জেনে নিন নবরাত্রিতে কী খাওয়া যাবে?

আজ ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন, পুজোর মুখে রাস্তাঘাটে গাড়ি সাবধানে চালান….

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?