চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর আগে চা শ্রমিকদের জন্য একের পর এক ঘোষণা। এবার চা-বাগানে বসবাসকারী শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জলপাইগুড়ির মূর্তি নদীর উপর সেতু উদ্বোধন করতে গিয়ে চা শ্রমিকদের জন্য একাধিক পদক্ষেপের কথা জানান তিনি। চা-বাগানগুলির উন্নয়নে কেন্দ্রের অনুমোদিত ৩৩০ কোটি টাকার প্রকল্পের কথাও উঠে আসে তাঁর বক্তব্যে।

মুখ্যমন্ত্রী জানান, চা শ্রমিকদের উন্নয়নের পাশাপাশি তাঁদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানে পদক্ষেপ করা হচ্ছে। চা-বাগানে বসবাসকারী শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়ার বিষয়টিও সেই উদ্যোগের অংশ বলে জানা গিয়েছে। তবে এই মালিকানা কী ভাবে, কোন সময়সীমায় এবং কত জন শ্রমিককে দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। এর পাশাপাশি বন্ধ চা বাগান খোলার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুজোর আগে শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার কথাও আগেই ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে ডুয়ার্সের একাধিক চা-বাগানে সেই বোনাস দেওয়া শুরু হয়েছে। উত্তরবঙ্গের চা শ্রমিক ও তাঁদের পরিবারের উন্নয়নে কেন্দ্রের অনুমোদিত প্রকল্পে ৩১৩.৩০ কোটি টাকা বরাদ্দের কথা গত সপ্তাহেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুনঃ ‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

শিক্ষা, স্বাস্থ্য ও চা-বলয়ের পরিকাঠামো উন্নয়নে এই অর্থ ব্যয়ের পরিকল্পনা রয়েছে। মূর্তি নদীর উপর প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে তৈরি সেতুটিও এ দিন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আরও দু’টি সেতু নির্মাণের কাজ চলছে বলে জানান তিনি। গত বছরের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কালীখোলা সেতু পুনর্নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। 

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

পিতৃপক্ষেই লক্ষ্মী নারায়ণ রাজযোগ, এই ৪ রাশির জাতকদের জীবনে আসবে প্রচুর অর্থ

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

অন ডিউটি বিডিও-র গাড়ি আটকে হুমকির অভিযোগ! গ্রেফতার বিতর্কিত ইউটিউবার ‘তারকাটা টিঙ্কু’

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর