Loading live market data...
Loading active stocks...
Connecting...

৩১ মে পুরুলিয়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী, ১ জুন বাঁকুড়া

আগামী ৩১ মে পুরুলিয়া জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়। তার পর ১ জুন বাঁকুড়া জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘোষিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের সূচি। আগামী ৩১ মে পুরুলিয়া জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর ১ জুন বাঁকুড়া জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর জেলা সফরকে কেন্দ্র করে তৎপরতা শুরু করেছে দুই জেলার জেলা প্রশাসন। দু’দিনের এই জেলা সফরে প্রশাসনিক বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। আগামী বছর রয়েছে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর সেই দিকে নজর রেখে জেলা সফরে গিয়ে কর্মীসভাও করবেন তৃণমূল সুপ্রিমো। সেখানে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের গুরুত্বপূর্ণ নির্দেশ দেবেন নেত্রী। পাশাপাশি কর্মীদের মনোবল চাঙ্গা করতে এই সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সম্প্রতি তিন দিনের জেলা সফর করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। গত ১৭ মে তিন দিনের জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রথমে পশ্চিম মেদিনীপুরে এবং পরে ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফরে গিয়ে একাধিক বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে সাইকেল হাব হবে বলে ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী। মেদিনীপুরের কলেজ মাঠে কর্মীসভা সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পশ্চিম মেদিনীপুরে ফের শিল্প জেগে উঠবে। খড়গপুরে সাইকেল ইন্ড্রাস্ট্রিয়াল হাব হবে। শালবনি স্টেডিয়ামকে অত্যাধুনিক করে গড়ে তোলা হবে। সদর ও গ্রামীণ এলাকায় প্রচুর মানুষ রাজ্যের প্রকল্পগুলির সুবিধা পাচ্ছেন। আগামী দিনে তাঁরা আরও সুবিধা পাবেন। জেলার আরও মানুষের কাছে এই সুযোগসুবিধা পৌঁছে দিতে হবে।’ এর পরেই দলীয় কর্মীদের উদ্দেশ্য বলেন তিনি, ‘এখন থেকে মাথায় রাখতে হবে আমি নই আমরা। সকলে মিলে একসঙ্গে কাজ করতে হবে। সব সময় মানুষের কাছে যেতে হবে। দরজায় দরজায় ঘুরতে হবে। বিশেষ করে মহিলাদের(Women) সামনে নিয়ে আসতে হবে। মানুষের জন্য কাজ করুন। সকলের পাশে দাঁড়ান। যাঁরা মানুষের কাজ না করে নিজের কাজ করবেন, তাঁদের বলব, অনেক করেছেন। দয়া করে ঘরে বসে যান, যারা নিজেদের কাজ করবে তাঁদের বলব দয়া করে এখান থেকে চলে যান। আর চাই না।’ এবার ৩১ মে পুরুলিয়ায় এবং ১ জুন বাঁকুড়া সফরে গিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান কী ঘোষণা করেন, সেদিকেই তাকিয়ে রয়েছেন সবাই।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ

মাত্র ৭ ঘন্টায় পক প্রণালী পার করে ইতিহাস গড়লেন বঙ্গতনয়া আফরিন

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

আর্টিস্ট ফোরামে ইস্তফাপত্র পাঠালেন দিগন্ত বাগচী, কেন এমন সিদ্ধান্ত অভিনেতার?

নন্দীগ্রাম আসন কি ছাড়বেন শুভেন্দু?‌ মুখ্যমন্ত্রীর বাসস্থানে এবার আসছে বদল!‌

রবিবার দুপুরে মুখ্যমন্ত্রীর মধ্যাহ্নভোজনে এলাহি আয়োজন,কী কী ছিল পাতে…

ঠান্ডা ঘরে বসা পছন্দ নয়, মানুষের দুয়ারে গিয়ে সমস্যার কথা শুনছেন জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর

‘সন্তানদের আমার বিরুদ্ধে মগজধোলাই করা হচ্ছে’, মাতৃদিবসে আবেগপ্রবণ সেলিনা

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

মাছে-ভাতে বিজেপি! ক্ষমতায় এসেই কব্জি ডুবিয়ে ‘মধ্যাহ্নভোজ’ সারলেন দিলীপ ঘোষ

উত্তরবঙ্গ মেডিকেলে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে সাফল্য, নবজন্ম ইসলামপুরের সাবেরার

একের পর এক ম্যাচে খারাপ ফর্ম, কোটি টাকার দুই তারকাকে নিয়ে প্রশ্নের মুখে RCB