ভোটের দিন যে সব পরিষেবা দিতেই হবে ভোটারদের, তালিকা দিল কমিশন…

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে তৎপর নির্বাচন কমিশন। বারংবার তাঁদের সেই কথাই বলতে শোনা গিয়েছে। এবার ভোটারদের জন্য সঠিক পরিষেবা নিশ্চিত করার নির্দেশও দিয়েছে কমিশন। বলা হয়েছে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের জন্য পরিষেবা রাখতে হবে। সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।

রবিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্দেশিকা দিয়েছে কমিশন।  রবিবার প্রকাশিত এক প্রেস নোটে কমিশন জানিয়েছে, দেশের মোট ২ লক্ষ ১৮হাজার ৮০৭টি ভোটকেন্দ্রে নূন্যতম পরিষেবা বাধ্যতামূলকভাবে নিশ্চিত করতে হবে। নির্ঘণ্ট ঘোষণার দিনেই কমিশন জানিয়ে দিয়েছিল প্রতিটি বুথে পানীয় জল, শৌচালয়, পর্যাপ্ত আলো, বসার বেঞ্চের ব্যবস্থা করতে হবে। ভোটাররা এসে লাইনে দাঁড়িয়ে থাকলে জল পিপাসা পেতে পারে। তাঁদের জন্য ব্যবস্থা রাখা হচ্ছে। পাশাপাশি শৌচালয়, পর্যাপ্ত আলো প্রয়োজন। এই নূন্যতম চাহিদাগুলো ভোটকেন্দ্রে রাখতে হবে।

পাশাপাশি ভোট দিতে যাওয়ার সময় ভোটাররা ভূতের বাইরে ফোন জমা রেখে যেতে পারে তার ব্যবস্থা করা হবে। বয়স খুব ভোটারদের কথা চিন্তা করে পোলিং স্টেশন রাখতে হবে একতলায়। এখানেই শেষ নয় তাদের কথা চিন্তা করে প্রতি বুথে হুইল চেয়ার এবং র‍্যাম্পের ব্যবস্থা করতে হবে। যাতে ভোটকেন্দ্রে যাঁরা অসুস্থ আসবেন বা বয়স্ক আসবেন, তাঁদের বেশি হাঁটাহাটি বা দাঁড়িয়ে থাকতে না হয়। তাঁদের জন্য বসার ব্যবস্থা রাখার কথাও বলা হয়ে কমিশনের পক্ষ থেকে। বলা হয়েছে এই নূন্যতম বিষয়গুলো প্রতিটি বুথেই রাখতে হবে। 

জামুই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ২৩ বছর পর খুনের মামলায় গ্রেফতার অভিযুক্তের বাবা

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

PSA রিপোর্ট নর্মাল হলেও হতে পারে প্রোস্টেট ক্যানসার, বড় সতর্কবার্তা চিকিৎসকের

পুজোর আগে কেমিক্যাল ছাড়া সাদা চুল কালো করতে চান? এই পাতাতেই হবে জাদু

দ্রুত বুড়িয়ে যাছে ত্বক? বদলে ফেলুন এই ৫টি অসচেতন অভ্যাস

লিভ-ইন রিলেশনশিপে থাকতে চান? এই ৫টি বিষয় মাথায় না রাখলেই বিপদ!

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা