সন্দেশখালিকাণ্ডে রেখা পাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : সন্দেশখালিতে স্টিং ভিডিওকাণ্ডে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি। একইসঙ্গে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের হয়েছে।

বুধবার সন্দেশখালিকাণ্ডে আরও একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেই ভিডিওতে এক মহিলা দাবি করেছেন, তাঁকে দিয়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছিল। তাঁকে কিছু না জানিয়েই সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল। ভিডিওটিতে ওই মহিলার দাবি, তাঁকে দিয়ে মিথ্যা মামলা করানোর নেপথ্যে ছিলেন মাম্পি দাস নামে এক মহিলা। সন্দেশখালিকাণ্ডে একটি ভিডিওতে এই মাম্পিকে রেখা পাত্রের সঙ্গে দেখা গিয়েছে। জানা গিয়েছে, বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র ২ হাজার টাকার বিনিময়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করেছিলেন পুলিশের কাছে। গোপন জবানবন্দিও দিয়েছিলেন। এই খবর প্রকাশ্যে আসার পরই এবার বসিরহাটের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন এক ব্যক্তি। রেখা অবশ্য সব অভিযোগ অস্বীকার করে ভিডিওটিকে ভুয়ো বলে দাবি করেছেন।

এদিনে সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। গঙ্গাধরকে এক ভিডিওতে এক মহিলার নাম করে বলতে শোনা গিয়েছে, তাঁকে আদালতে গোপন জবানবন্দি দিয়ে সাত-আট মাস আগে গণধর্ষণ হয়েছে বলে অভিযোগ করতে শিখিয়ে দেওয়া হয়েছিল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক সন্দেশখালির বিজেপি নেতা শুভঙ্কর গিরিকে যা নির্দেশ দিতেন, সেই মতো কাজ করা হত। একইসঙ্গে গঙ্গাধর দাবি করেছিলেন, সন্দেশখালিতে মহিলাদের কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি। মেয়েদের দিয়ে সাজিয়ে অভিযোগ করা হয়েছে। এবার বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের করা হল।

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের

বিশ্বকাপে বেনজির ঘটনা, চোটের কারণে ম্যাচ রেফারি বদল

শ্রীরামপুরের শ্বশুর বাড়িতে নেই সুমিত, দাবি শাশুড়ির

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে পোস্টার

শনি রাতে নিউইয়র্কে মহাকাব্যিক লড়াই, মরক্কোর মুখোমুখি ব্রাজিল

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হল সতর্কতা

চাটনি-রুটি খেয়ে কেটেছে দিন, ২০ বছর জন্মভিটেয় পা রাখেননি ‘পঞ্চায়েত’ এর ‘প্রধানজি’

সুখবর! শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল দাঁড়াবে আরও ৫টি স্টপেজে, কখন কোন স্টেশনে আসবে?