কম্পিউটার চুরির পর স্কুলে ফেরত দিতে এসে অন্ধকারে পাকড়াও পড়ুয়ারা

হাতেনাতে ধরা পড়ার পর অভিযুক্ত ছাত্রদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলের ৫টি কম্পিউটার চুরি করেছিল ছাত্ররা। অবশেষে রাতের অন্ধকারে তা ফেরত দিতে এসে স্থানীয়দের কাছে হাতেনাতে ধরা পড়ল তারা। হাতেনাতে ধরা পড়ার পর অভিযুক্ত ছাত্রদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের সেকেন্ডারি এলাকায় নন্দনপুর উচ্চবিদ্যালয়ের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দনপুর উচ্চবিদ্যালয় থেকে ৫টি কম্পিউটার চুরি হয়ে গিয়েছিল শুক্রবার রাতে। ঘটনার পর এলাকায় শোরগোল পড়ে গিয়েছিল। সেই ঘটনার ২৪ ঘন্টা হতে না হতে কয়েকজন শনিবার রাতের অন্ধকারে বস্তাবন্দি করে কয়েকটি কম্পিউটার নিয়ে স্কুল চত্ত্বরে ঘোরাঘুরি করতে থাকে। সেই সময় সন্দেহ হওয়ায় সেই সময় গ্রামের মানুষজন তাদের পাকড়াও করে। জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় তারা ওই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়া। শুক্রবার রাতে তারা ৫টি কম্পিউটার বস্তায় করে ভরে চুরি করে নিয়ে যায়, তাই এদিন বিবেকের তাড়নায় কম্পিউটারগুলি ফেরত দিতে এসেছে।

স্থানীয়রা এই কীর্তি জানার পর তড়িঘড়ি পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে ওই ছাত্রদের উদ্ধার করে।

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর