চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঝালদা পুরনো থানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আদালতে আত্মসমর্পণ কংগ্রেস কাউন্সিলরের

নিজস্ব প্রতিনিধি: থানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আদালতে আত্মসমর্পণ করলেন কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল। ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হওয়ার কিছুদিনের মধ্যে ঝালদা পুরনো থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় তাঁর নাম জড়ানোয় মঙ্গলবার সকালে পুরুলিয়া জেলা আদালতে এসে আত্মসমর্পণ করেন কংগ্রেস কাউন্সিলর। এদিন বিচারক তাঁর জেল হেফাজতের নির্দেশ দেন।

মঙ্গলবার আদালতে যাওয়ার সময় ঝালদা পুরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব কয়ালের সঙ্গে ছিলেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। এর আগে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন কংগ্রেস কাউন্সিলর। কিন্তু তাঁর জামিনের আর্জি খারিজ করে আদালত। কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হওয়ার পর বিপ্লব কয়াল পুরুলিয়া জেলা আদালতে আত্মসমর্পণ করেন। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, ঝালদার দলের কাউন্সিলর খুন হওয়ায় বিপ্লব কয়াল সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছিলেন। তার ফলে চক্রান্ত করে তাঁকে ফাঁসানো হয়েছে।

উল্লেখ্য ১১ এপ্রিল ঝালদা পুরনো থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় ঝালদা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল-সহ কয়েক জনের নামে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ। অভিযোগ, ঘটনার দিন দুপুরে ঝালদা শহরের সুবর্ণ বণিক মা অন্নপূর্ণা পূজা কমিটির সম্পাদক বিপ্লব কয়াল-সহ প্রায় ২০০ জন ঘট বিসর্জনের শোভাযাত্রায় সামিল ছিলেন। সেই শোভাযাত্রা থেকে বাজি ফাটানো হয়।  এর পর সেই আগুন থেকেই থানার মধ্যে থাকা বাজেয়াপ্ত করা মোটর সাইকেল, গাড়িতে আগুন লেগে যায় বলে অভিযোগ। সেই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩৫ থেকে ৪০টি বাইক পুড়ে যায় বলে পুলিশের তরফে জানানো হয়।

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ