চুক্তিভিত্তিক শিক্ষা কর্মীদের অবসরকালীন ভাতা বেড়ে ৫ লক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  অবকালীন  চুক্তিভিত্তিক শিক্ষা কর্মীদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। এবার তাদের  বাড়াল অবসরকালীন ভাতা। বর্তমানে অবসরকালীন ভাতা বেড়ে হল ৫ লক্ষ টাকা।   বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। টুইট করে জানান, ‘মাননীয়া মুখ্যমন্ত্ৰী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই বছরের ১ এপ্রিল থেকে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের অবসরকালে এককালীন ভাতার পরিমাণ এখন থেকে ৫ লক্ষ টাকা  করা হলো। ‘

শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন,’ এই সুবিধা পাবেন প্যারা টিচার, অ্যাকাডেমিক সুপারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চমাধ্যমিক শিক্ষক এবং এস.এস.কে, এম.এস.কে-র শিক্ষাকর্মীরা।‘ এরফলে উপকৃত হতে চলেছে হাজার হাজার চুক্তি ভিত্তিক শিক্ষা কর্মীরা। রাজ্যের শিক্ষা দফতরের দেওয়া তথ্য অনুসারে অর্থ বিভাগ চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক, প্যারা শিক্ষক, এসএসকে এবং এমএসকে শিক্ষক, একাডেমিক সুপারভাইজার, আশা কর্মী, অবৈতনিক স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়ক, নাগরিক স্বেচ্ছাসেবক, গ্রাম পুলিশ স্বেচ্ছাসেবকদের ভাতা ছিল ৩ লক্ষ টাকা । এবার তা বাড়িয়ে করা হয়েছে ৫ লক্ষ টাকা।

অন্যদিকে একাডেমিক সুপার ভাইজারদের অবসরকালীন ভাতা ছিল ১ লাখ টাকা। এবার তা বাড়িয়ে করা হয়েছে ৫ লক্ষ টাকা।   চলতি বছর ১ এপ্রিল থেকেই এই সুবিধে  পাওয়া যাবে।  এদিন কথা ঘোষণা  হতেই আনন্দিত চুক্তিভিত্তিক অবসরকারী শিক্ষা কর্মীরা।

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান