ভোট ঘোষণার পরেই পাল্টে যাচ্ছে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং ও ইন্টারভিউ সূচি

Share:

নিজস্ব প্রতিনিধি : একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিং এবং নবম দশম শ্রেণীর ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের সম্ভাব্য দিন প্রকাশ করেছিল এসএসসি। কিন্তু ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরে দেখা গিয়েছে, সেই দিনের আশেপাশে পড়েছে ভোট। সেই কারণেই বিভিন্ন স্তরে স্কুল নিয়োগের কাউন্সিলিং থেকে ইন্টারভিউ এর সূচির পরিবর্তন করা হচ্ছে।

জানা গিয়েছে, বাঁকুড়ার প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীদের ইন্টারভিউ হওয়ার কথা ছিল ২০ থেকে ২৪ এপ্রিল। কিন্তু ২৩ এপ্রিল প্রথম দেখার নির্বাচন হওয়ার জন্য সেই দিনের পরিবর্তন করতে হচ্ছে। পাশাপাশি আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরে প্রক্রিয়া হওয়ার কথা ছিল ৪ থেকে ৮ মে। কিন্তু সেই প্রক্রিয়াতে বাধা পড়েছে। ফল ঘোষণা হওয়ার জন্য এই ২ দিনেরও পরিবর্তন করতে হচ্ছে।

পর্ষদ সভাপতি জানিয়েছেন, সম্ভাব্য দিন প্রকাশ করা হয়েছিল। কিন্তু ভোট ঘোষণা হওয়ার পর সেই দিনগুলো পরিবর্তন করা হচ্ছে। একাদশ দ্বাদশ শ্রেণী এবং নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের প্রক্রিয়াতেও একই পরিস্থিতি। একাদশ দ্বাদশ প্রার্থীদের ২০ থেকে ২৫ এপ্রিল কাউন্সিলিং হওয়ার কথা ছিল। ২৩ এপ্রিল নির্বাচন থাকার কারণে সেই দিন পরিবর্তন করা হবে। অন্যদিকে নবম দশম শ্রেণীর শিক্ষকদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য দিন ঠিক করা হয়েছিল ২০ থেকে ২৫ এপ্রিল এবং ৪ থেকে ৭ মে। এই দিনগুলোতেও পরিবর্তন করতে হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে ভেরিফিকেশন ও ইন্টারভিউ নিয়ে কিছুটা আশার আলো দেখেছিলেন চাকরিপ্রার্থীরা। কিন্তু ভোটের জন্য নতুন তারিখ কবে হবে সেদিকেই তাকিয়ে সকলে। 

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরের পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়