কড়া নিরাপত্তায় চলছে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের গণনা, কে কোথায় দাঁড়িয়ে?

Share:

নিজস্ব প্রতিনিধি, কালীগঞ্জ : কড়া নিরাপত্তায় চলছে কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা। পোস্টাল ব্যালটের গণনার শেষে এগিয়েই রয়েছে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। দ্বিতীয় স্থানে রয়েছে বাম মনোনিত প্রার্থী কাবিলউদ্দিন শেখ। তৃতীয়স্থানে রয়েছে বিজেপি প্রার্থী আশিস ঘোষ। প্রথম থেকেই এগিয়ে রয়েছেন তৃণমূলপ্রার্থী।

জানা গিয়েছে, পোস্টাল ব্যালটে গণনায় দেখা গিয়েছে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। তিনি এই পোস্টাল ব্যালটে ভোট পেয়েছেন ৪৫৪৫টি। দ্বিতীয় স্থানে রয়েছেন বাম মনোনিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ। তিনি পেয়েছেন ১৮৩০টি ভোট। ২৭১৫টি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলপ্রার্থী। তৃতীয়স্থানে নেমে গিয়েছেন বিজেপি প্রার্থী। তাঁর প্রাপ্ত ভোট ১১১২টি।

সোমবার সকাল ৮ টা থেকে গণনা শুরু হয় পানিঘাটা হাইস্কুলে। প্রথমে পোস্টাল ব্যালটে গণনা হয়েছে। সেইক্ষেত্রে বেশ কিছু ভোটে এগিয়ে তৃণমূল। প্রথম দিকে পিছিয়ে থাকলেও পোস্টাল ব্যালট গণনার শেষে দেখা গিয়েছে বিজেপি প্রার্থীকে পিছিয়ে দিয়ে এগিয়ে এসেছে বাম মনোনিত কংগ্রেসপ্রার্থী। এরপর রয়েছে ইভিএম-এর ভোটগণনা। গণনার জন্য দুটি হল ঘর রয়েছে।

ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্য়ে দিয়ে চলছে ভোট গণনায এদিন যাতে কোনো রকম অশান্তির সৃষ্টি না হয়, তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। গণনা কেন্দ্রের বাইরে রয়েছে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। থাকছে লাঠিধারী পুলিশ, কমব্যাট ফোর্স ও র‍্যাফ। দ্বিতীয় স্তরে রয়েছে রাজ্যের সশস্ত্র পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তৃতীয় স্তরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

গত ফেব্রুয়ারি মাসে কালীগঞ্জ বিধানসভার বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যু হয়। তারপর থেকেই জল্পনা ছড়িয়েছিল কবে হবে সেই আসনে উপনির্বাচন। অবশেষে ১৯ জুনই সেখানে উপনির্বাচন হয়েছে। ফল ঘোষণা হতে চলেছে সোমবার। জানা গিয়েছে, বাবার সঙ্গে রাজনীতিতে হাত পাকিয়েছিলেন আলিফা। তাই বাবার আসনে তাঁকেই প্রার্থী হিসেবে বেছে নিয়েছে ঘাসফুল শিবির।

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের