স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি:  চারপাশে ছড়িয়ে রয়েছে প্রতারণার অদৃশ্য জাল। কখন, কোথায়, কীভাবে সেই ফাঁদে পা পড়বে, তা আগে থেকে বোঝার উপায় নেই। মুহূর্তের অসতর্কতা কিংবা সামান্য বিশ্বাসই ডেকে আনতে পারে বড়সড় বিপদ। কখনও ফোনের ওপারে পরিচিত সেজে, কখনও লোভনীয় অফারের টোপ দিয়ে, আবার কখনও সম্পর্ক ও বিশ্বাসকে হাতিয়ার করেই সাধারণ মানুষকে প্রতারণার শিকার করা হচ্ছে। শুধু আর্থিক প্রতারণাই নয়, বিয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ককেও প্রতারণার হাতিয়ার করা হচ্ছে বলে বিভিন্ন ঘটনায় অভিযোগ সামনে আসছে। পাত্র-পাত্রী পরিচয়ের আড়ালে ভুয়ো তথ্য দেওয়া থেকে শুরু করে টাকা ও গয়না হাতিয়ে নেওয়ার মতো অভিযোগও উঠছে। ঠিক তেমনি একটি ঘটনা ঘটেছে। স্ত্রীকে কখনও ভাইঝি, কখনও মেয়ে সাজিয়ে একের পর এক বিয়ে দিয়ে টাকা-গয়না হাতানোর অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে।  

বিয়ের নামে প্রতারণার এমন অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। অভিযোগ, নিজের স্ত্রীকেই কখনও ভাইঝি, আবার কখনও মেয়ের পরিচয় দিয়ে একাধিক পাত্রের সঙ্গে বিয়ে দিতেন এক ব্যক্তি। বিয়ের পর পাত্রপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা, নগদ এবং সোনার গয়না হাতিয়ে নেওয়াই ছিল তাঁদের উদ্দেশ্য। শেষবারও একই কায়দায় বিয়ে দেওয়ার পরই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। ইতিমধ্যেই অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি দেগঙ্গা থানার কলসুর এলাকার। স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার এক অবিবাহিত যুবক ঘটকের মাধ্যমে বিয়ের জন্য পাত্রীর সন্ধান পান। ছবি দেখে পাত্রী পছন্দ হওয়ার পর পরিবারের সম্মতিতে মন্দিরে তাঁদের বিয়ে হয়। বিয়ের সময় পাত্রীর ‘কাকা’ হিসেবে এক ব্যক্তি কন্যাসম্প্রদানও করেন।

কিন্তু বিয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই পরের দিন সামনে আসে বিস্ফোরক তথ্য। নববিবাহিত যুবক জানতে পারেন, যাঁকে তিনি পাত্রীর কাকা বলে জানতেন, তিনিই আসলে ওই মহিলার স্বামী। এখানেই শেষ নয় যুবক জানতে পারেন  ওই দম্পতির দুই মেয়েরই আগেই বিয়ে হয়ে গিয়েছে। বিষয়টি জানাজানি হতেই অভিযুক্ত ব্যক্তিকে ডেকে পাঠানো হয়। তবে প্রথমে দুজন ঘটনার কথা অস্বীকার করেন। তারপর নববিবাহিত যুবক পুলিশের দারস্থ হন। সেই অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নেমে দম্পতিকে গ্রেফতার করে। 

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা