বৈদ্যবাটিতে ভাড়া বাড়ি থেকে উদ্ধার যুগলের দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

Share:

নিজস্ব প্রতিনিধি, বৈদ্যবাটি : মধ্যরাতে আচমকাই চিৎকার। শুনতে পেয়েই ছুটে আসে প্রতিবেশীরা। বাড়ির সামনে এসেই চক্ষুচরকগাছ তাঁদের। বাড়ির ভিতরে ও বাইরে রক্তাক্ত অবস্থায় রয়েছেন ২জন। দ্রুত তাঁরাই খবর দেন পরিবারের লোকদের ও পুলিশকে। দুজনেরই মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

জানা গিয়েছে, বৈদ্যবাটি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন মণীশ ভাদুড়ি (৩৫) ও অপর্ণা মাঝি (৩২)। বেশ কয়েক বছর ধরে ওই বাড়িতে ভাড়া থাকছিলেন তাঁরা। বুধবার প্রায় রাত ৩টে নাগাদ চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে তাঁরা ওই বাড়িতে গিয়ে রক্তাক্ত অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখেন। দুজনেই মাটিতে ছটফট করছে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে রয়েছেন তাঁরা। সঙ্গে সঙ্গে তাঁদের পরিবারকে খবর দেন স্থানীয়রাই। পুলিশেও খবর দেওয়া হয়। পুলিশ এসেই দুজনকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্মরত চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে খবর, স্থানীয় একটি কারখানায় ঢালাইয়ের কাজ করতেন মণীশ। অপর্ণা মাঝি কাজ করতেন পরিচারিকার। সকাল হতেই কাজে চলে যেতেন দুজন। রাতে বাড়ি ফিরে আসতেন। মণীশ নেশা করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। সেই নিয়ে দুজনের মধ্যে মাঝে মধ্য়েই অশান্তি চলত। পুলিশের ধারনা, বুধবার গভী রাতে তেমনই কোনো অশান্তি হয়েছিল দুজনের মধ্যে। অশান্তি থেকেই একে অপরের ওপর হামলা করেছে। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চন্দননগর থানার পুলিশ। এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কিনা জানতে তৎপর তদন্তকারীরা। সেই কারণে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছেন তাঁরা।

বর্ষায় ভ্রমণের সেরা ঠিকানা, ঘুরে আসুন ভারতের এই ৭ অসাধারণ গন্তব্য

ইউটিউবে আসছে বড় পরিবর্তন! ২৪ আগস্ট কার্যকর হবে নতুন নিয়ম

শরীর দিচ্ছে বিপদের সঙ্কেত! জেনে নিন জরায়ু ক্যানসারের এই ৫ লক্ষণ

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

পুষ্টিবিদদের পছন্দের শীর্ষে এই পাঁচ তেল! যা আপনার হার্ট ভাল রাখবে

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের