রেললাইনে মরণঝাঁপ যুগলের! ছিন্নভিন্ন দেহ উদ্ধার তরুণীর

কিছুদূরে এক তরুণীর দেহ পড়েছিল ছড়িয়ে-ছিটিয়ে। সঙ্গে সঙ্গে রেলপুলিশে খবর দেওয়া হয়। আরপিএফ-এর পাশাপাশি স্থানীয় থানা থেকেও পুলিশ ছুটে আসে।

Share:

নিজস্ব প্রতিনিধি, সোদপুর: রেললাইন থেকে উদ্ধার তরুণীর ছিন্নভিন্ন দেহ, পাশেই গুরুতর আহত অবস্থায় পড়ে ছিল এক যুবক। উত্তর ২৪ পরগনার সোদপুরের এই ঘটনায় পুলিশের অনুমান, তারা প্রেমিক যুগল। আত্মঘাতী হতে চেয়ে পরিকল্পনা করেই রেললাইনে ঝাঁপ মেরেছিল তারা। তবে আহত যুবককে বর্তমানে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর বয়ান না নেওয়া পর্যন্ত বলা সম্ভব নয়, ঠিক কী ঘটেছিল!

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে সোদপুর স্টেশন সংলগ্ন ডাউন লাইনে শেষ স্টাফ স্পেশাল ট্রেন চলে যাওযার পর যুবককে দেখা যায়। ১ নম্বর রেল গেটের কাছে লাইনের পাশে পড়ে ছটফট করছিলেন তিনি। স্থানীয়রা ছুটে এসে দেখেন, যুবকের মাথা ফেটে গিয়েছে। কিছুদূরে এক তরুণীর দেহ পড়েছিল ছড়িয়ে-ছিটিয়ে। সঙ্গে সঙ্গে রেলপুলিশে খবর দেওয়া হয়। আরপিএফ-এর পাশাপাশি স্থানীয় থানা থেকেও পুলিশ ছুটে আসে। যুবককে উদ্ধার করে সাগরদত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তরুণ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, রেললাইন থেকে একটি ব্যাগ ও একটি মোবাইল উদ্ধার হয়েছে। সেগুলি তল্লাশি করে অনুমান করা যাচ্ছে, দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। হয়তো কোনও বিষয় নিয়ে অশান্তি চলছিল তাদের মধ্যে। কিংবা পারিবারিক বিষয়ও হতে পারে। যে কারণে একসঙ্গে ট্রেনের তলায় ঝাঁপ মেরেছিল। তবে আহত যুবককে জিজ্ঞাসাবাদ করলেই আসল ঘটনা জানা যাবে বলে স্পষ্ট করেছে পুলিশ। আপাতত তাদের নাম, পরিচয় জানার কাজ চলছে।

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স! গ্রেফতার প্রায় ১০০০, বিক্ষোভে হাজির ক্যাপ্টেন আমেরিকা-ব্ল্যাক প্যান্থার

ধারের টাকা ফেরত চাওয়ায় সেলসম্যানকে খুন, মদের দোকান থেকে লুঠ ১.৪১ লক্ষ

বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, জেলায় জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা

ড্রোন হামলায় Starlink-এর অপব্যবহার করেছে ইউক্রেন! বিস্ফোরক দাবি এলন মাস্কের

বিয়ের ১ বছরের মাথায় মা হলেন ‘সানম তেরি কসম’ নায়িকা মাওরা হোকেন, ছেলে হল না মেয়ে?

‘তিলকই আসল নায়ক’, ভারতীয় ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পাকিস্তানি তারকা

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, প্রবল আতঙ্কে স্থানীয়রা

মক্কা-মদিনায় পড়ল মিসাইলের ধ্বংসাবশেষ, সৌদিতে হামলার অভিযোগ অস্বীকার হুথিদের

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে